Sunday, June 28, 2026

একটানা ১০ বার অপরিবর্তিত রেপো রেট! বৈঠকের পর সিদ্ধান্ত RBI-র

Date:

Share post:

বাড়ল না রেপো রেট (Repo Rate),স্বস্তি মধ্যবিত্তের। উৎসবের মরশুমে সুখবর দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। এক টানা ১০ বার রেপো রেট অপরিবর্তিত রাখল আরবিআই। ষষ্ঠীর সকালে অর্থাৎ বুধবার বৈঠকে বসেছিল শীর্ষ ব্যাঙ্কের ছয় সদস্যের আর্থিক কমিটি। সেখানেই স্থির হয় অপরিপর্তিত রাখা হবে রেপো রেট। মুদ্রানীতি কমিটির বৈঠকের পর আরবিআই গভর্নর (Governor of RBI) শক্তিকান্ত দাস বলেন, “ম্যাক্রোইকোনমিক পরিস্থিতির বিশ্লেষণ এবং ভবিষ্যতের কথা ভেবে মনিটারি পলিসি কমিটির ৬ সদস্যের মধ্যে ৫ জনই রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্তে সহমত হয়েছেন।”

এর আগে ৯ বার ত্রৈমাসিকে যেহেতু রেপো রেট বাড়ানো হয়নি, তাই এবারও বাড়ানো হবে না বলেই মনে করেছিল অর্থনৈতিক মহল। অবশেষে সেই অনুমানই সঠিক প্রমাণিত হয়েছে। এই খবরে কিছুটা হলেও স্বস্তিতে মধ্যবিত্ত। বর্তমানে সাধারণ মানুষের হোম লোন, অটো লোন-সহ সমস্ত ধরণের ঋণে ইএমআই (EMI)সংক্রান্ত কোনও বাড়তি চাপ হবে না। রেপো রেট-এ কোনও পরিবর্তন না হওয়ায় আরবিআই-এর রেপো রেট ৬.৫ শতাংশই থাকল।

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...