Sunday, June 28, 2026

একদিনের বিশ্বকাপে কি খেলতে দেখা যাবে রোহিতকে ? মুখ খুললেন তাঁর ছোটবেলার কোচ

Date:

Share post:

সদ্য তাঁর নেতৃত্বে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। তারপরই ক্রিকেটের ছোট ফরম্যাট থেকে অবসর নেন তিনি। তবে ক্রিকেটের বাকি দুই ফরম্যাতে খেলছেন হিটম্যান। এরপরই প্রশ্ন ওঠে , আসন্ন একদিনের বিশ্বকাপে কি খেলবেন তিনি। যার কথা বলা হচ্ছে , তিনি আর অন্য কেউ নন , তিনি হলেন রোহিত শর্মা। ২০২৩ বিশ্বকাপে ফাইনালে উঠেও, অস্ট্রেলিয়ার কাছে ম্যাচ হেরে স্বপ্নভঙ্গ হয়েছে টিম ইন্ডিয়ার। সেই অধরা স্বপ্ন কি পূরণ করবেন রোহিত? তিন বছর পর কী খেলবেন হিটম্যান? সেই নিয়ে এবার মুখ খুললেন রোহিত শর্মার ছোটবেলার কোচ দীনেশ লাডও । দীনেশ লাডও আশাবাদী যে তিন বছর পর একদিনের বিশ্বকাপে দেখা যাবে রোহিতকে।

এই নিয়ে রোহিতের ছোটবেলার কোচ দীনেশ লাডও বলেন,” বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরেই রোহিত টেস্ট থেকে অবসর নিয়ে নেবে একথা আমি বলছি না। তবে হতেও পারে। ওর বয়স বাড়ছে। হয়তো টেস্ট থেকে সরে যেতেও পারে। আরও একটা কারণ রয়েছে। হয়তো একদিনের ক্রিকেটকে বেশি গুরুত্ব দেওয়ার জন্য টেস্ট থেকে সরতে পারে রোহিত। আমি ১০০ শতাংশ নিশ্চিত রোহিত পরের এক দিনের বিশ্বকাপে খেলবে।“

টি-২০ বিশ্বকাপ জয়ের পরই আচমকা টি-২০ ক্রিকেট থেকে সরে দাঁড়ান রোহিত। তবে সেসময় সরে যাওয়ার কারণ না বললেও, সম্প্রতি নিজের ক্রিকেটের ছোট ফরম্যাট থেকে সরে যাওয়া নিয়ে রোহিত বলেন, “ মনে হয়েছিল টি-২০ ক্রিকেটে আমার সময় শেষ। ক্রিকেটের এই সংস্করণটা দারুণ উপভোগ করেছি। ১৭ বছর ধরে খেলছি। ভালই খেলেছি বলে মনে হয়। আর কিছু নয়। এবারের টি-২০ বিশ্বকাপ জেতার পর মনে হল, অবসর ঘোষণার এটাই সেরা সময়। ঠিকই আছে। এ বর আমি অন্য রকম কিছু ভাবতেই পারি। আমাদের অনেক ক্রিকেটার আছে। তরুণেরাও দেশের জন্য ভাল খেলবে।“

আরও পড়ুন- আজ বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ জিতে সিরিজ জয় লক্ষ্য ভারতের


Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...