Saturday, April 4, 2026

আচমকা বাতিল ট্রেন, উৎসবের প্রথমায় রেল অবরোধ শিয়ালদহ দক্ষিণে

Date:

Share post:

উৎসবের মরশুমে ঘটা করে সাধারণ যাত্রী ও উৎসবমুখর মানুষের জন্য পরিষেবার ঘোষণা করেছিল পূর্ব রেল (Eastern Railway)। অথচ দু্র্গাপুজোর ষষ্ঠীতে রেল দুর্ভোগে শিয়ালদহ দক্ষিণ শাখার (Sealdah south section) রেলযাত্রীরা। আচমকা ট্রেন বাতিলের জন্য সোনারপুর স্টেশনে ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখান সাধারণ যাত্রীরা।

বুধবার ষষ্ঠীর দিন সকালে একদিকে বিভিন্ন কেন্দ্র সরকারি ও বেসরকারি সংস্থায় অফিস খোলা। অন্যদিকে পুজো দেখতে বেরোনোর মানুষেরও সকাল থেকে ভরসা লোকাল ট্রেন (local train)। এই পরিস্থিতিতে সকাল ৮.৪২-এর সোনারপুর-শিয়ালদহ লোকাল বিনা নোটিশে বাতিল করে দেয় শিয়ালদহ দক্ষিণ শাখা (Seadah south)।

ফলে বিপুল সংখ্যায় রেলযাত্রী সোনারপুর স্টেশনে (Sonarpur station) এসে হয়রান হন বুধবার সকালে। এরপরই রেল অবরোধ করেন রেলযাত্রীরা। প্রায় দু ঘণ্টার বেশি সময় অবরোধ করার পরে রেলের আশ্বাসে অবরোধ ওঠে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...