Wednesday, June 3, 2026

বাংলাদেশে চুরি মোদির উপহার! উদ্বেগ হাই কমিশনের

Date:

Share post:

বাংলাদেশ সফরে গিয়ে উপহার দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যশোরেশ্বরী কালী মন্দির (Jeshoreswari temple) থেকে চুরি গেল সেই মা কালীর মুকুট। বাংলাদেশ (Bangladesh)সরকারের দৃষ্টি আকর্ষণ করে উদ্বেগ প্রকাশ সেখানকার ভারতীয় দূতাবাসের।

২০২১ সালে বাংলাদেশ সফরে দিয়ে প্রসিদ্ধ যশোরেশ্বরী কালী মন্দিরে সোনার মুকুট দান করেছিলেন নরেন্দ্র মোদি(Narendra Modi)। ভারত থেকে মুকুটটি বানিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। বৃহস্পতিবার রাতের মন্দিরের সিসিটিভি (cctv) ক্যামেরার ছবিতে দেখা যায় এক যুবক মুকুটটি (crown) চুরি করে নিয়ে যায়।

অন্তর্বর্তী সরকার (interim govt) গঠন হওয়ার পর বারবার বাংলাদেশের সংখ্যালঘু মানুষ হামলার মুখে পড়েছেন। বিঘ্নিত হয়েছে উপাসনাস্থলের নিরাপত্তাও। এবার সেই অবহেলার নিদর্শন থাকলো মুকুট চুরির ঘটনায়। যুবক খুব সহজে, রীতিমত সময় নিয়ে চুরি করে। পরে মন্দিরের পুরোহিত ঘটনাটি আবিষ্কার করেন।

বাংলাদেশের ভারতীয় দূতাবাসের (Indian Embassy in Bangladesh) তরফ থেকে উদ্বেগ প্রকাশ করে তদন্তের দাবি জানানো হয়। সেই সঙ্গে অপাধীকে গ্রেফতার ও উপযুক্ত শাস্তিও দাবি করা হয়েছে।

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...