Wednesday, June 3, 2026

রঞ্জিতে প্রথম ম্যাচে উত্তরপ্রদেশের মুখোমুখি অনুষ্টুপের নেতৃত্বাধীন বাংলা

Date:

Share post:

শুক্রবার রঞ্জি অভিযান শুরু করল বাংলা শিবির। লখনউয়ের একানা স্পোর্টস কমপ্লেক্সে প্রথম ম্যাচে তাঁদের সামনে উত্তরপ্রদেশ। লক্ষ্মীরতন শুক্লর (Laxmi Ratan Shukla) কোচিংয়ে এই বাংলা শিবিরে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেল রয়েছে। সি-গ্রুপে বাংলার সঙ্গে রয়েছে শক্তিশালী উত্তরপ্রদেশ, বিহার, হরিয়ানা ও কর্ণাটক, কেরল, মধ্য প্রদেশ ও পাঞ্জাব।

রঞ্জি ট্রফির (Ranji Trophy) প্রথম দুই রাউন্ডের জন্য বাংলা দল ঘোষণা করা হল শুক্রবার। প্রত্যাশিত ভাবেই সেই দলের নেতৃত্বের ভার দেওয়া হয়েছে অভিজ্ঞ অনুষ্টুপ মজুমদারকে (Anustup Majumder)। দলে রয়েছেন ঋদ্ধিমান সাহাও। তবে ফর্ম হারানো ঈশান পোড়েলকে প্রাথমিক দলে রাখা হয়নি। তিনি রয়েছেন স্ট্যান্ড বাই হিসাবে।

শুক্রবার একানা স্পোর্টস কমপ্লেক্সে জুয়েলের নেতৃত্বাধীন উত্তরপ্রদেশের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বেঙ্গল শিবির। ম্যাচের শুরুতে অভিমন্যুর উইকেট হারালেও, প্রাথমিক ধাক্কা সামলে বড় স্কোরের (score) দিকে এগাচ্ছে বাংলা। (প্রতিবেদন লেখার সময়) বাংলার স্কোর ১ উইকেট হারিয়ে ৯৬ রান।

Related articles

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...