Wednesday, June 24, 2026

নবমীর সন্ধ্যায় ফের জমায়েত! ধর্মতলা অশান্ত করার বার্তা চিকিৎসকদের

Date:

Share post:

উৎসবের মরশুম শুরু হতেই কলকাতা শহরের কেন্দ্রবিন্দুতে প্রতিদিন অশান্তির পরিবেশ তৈরি জারি রেখেছেন অনশনরত জুনিয়র চিকিৎসকরা (junior doctors)। অষ্টমীর সকালে যেখানে গোটা রাজ্য অঞ্জলির উপচার থেকে সন্ধিপুজোর প্রস্তুতিতে ব্যস্ত তখনই নবমীর সন্ধ্যায় ধর্মতলায় ফের জমায়েতের ডাক জুনিয়র চিকিৎসকদের। পুলিশ থেকে রাজ্যের চিকিৎসক প্রতিনিধিদের অনুরোধ উপেক্ষা করে অনশন চালিয়ে যাওয়া চিকিৎসকরা এবার নতুন করে অশান্তির চেষ্টায়।

বৃহস্পতিবার রাতেই অনশনরত জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতোকে আর জি কর হাসপাতালের (R G Kar Hospital) সিসিআইতে ভর্তি হন। তাঁর চিকিৎসায় পাঁচ সদস্যের চিকিৎসকদল তৈরি করা হয়েছে। রাজ্যের চার সদস্যের চিকিৎসকদল অনশনরত চিকিৎসক স্নিগ্ধা হাজরাকেও হাসপাতালে স্থানান্তরিত করার সুপারিশ করেছে। যদিও তাতে কান দেননি আন্দোলনকারীরা।

উল্টে আইএমএ-র (IMA) পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে চিঠি লেখা হয়েছে। দাবি জানানো হয়েছে অনশনের চাপে জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে নেওয়ার জন্য। সরকারি হস্তক্ষেপ না হলে সবরকম চিকিৎসা পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত শহরের তিনটি বড় মেডিক্যাল কলেজের চিকিৎসকরা গণ ইস্তফার কাগজে সইও করেছেন।

অন্যদিকে ষষ্ঠী থেকে প্রতিদিনই অভয়া পরিক্রমার নামে পুজো মণ্ডপে অশান্তি তৈরির চেষ্টা জারি রেখেছে।নবমীর সন্ধ্যায় এবার ঘোষণা করে জমায়েতের ডাক জুনিয়র চিকিৎসকদের। ফের একবার উৎসবের রাতে শহরের কেন্দ্রবিন্দুতে অশান্তি হওয়ার আশঙ্কা।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...