Tuesday, April 7, 2026

উৎসবের রাতেই মাকে কোদাল দিয়ে কুপিয়ে খুন! পলাতক অভিযুক্ত ছেলে

Date:

Share post:

মহাসপ্তমীর রাতে মর্মান্তিক ঘটনা। মুর্শিদাবাদের নবগ্রাম থানার পাঁচগ্রাম-ঘোষপাড়া এলাকায় বৃহস্পতিবার রাতে মদ্যপ ছেলের (Son) হাতে খুন হলেন মা (Mother)। ঘটনার সময় অভিযুক্তকে বাধা দিতে এলে তার হাতে থাকা ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন আরও চারজন। বর্তমানে তাঁরা নবগ্রাম হাসপাতাল এবং মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মৃতের পরিবার সূত্র জানা গেছে -আর্থিক অনটনের কারণে পরিবার চালানোর জন্য সম্প্রতি বাণী ঘোষ একটি বেসরকারি ব্যাঙ্ক (Bank) থেকে চড়া সুদে কিছু টাকা ঋণ নিয়েছিলেন। এই নিয়ে তাঁর সাথে ছেলে শুকদেবের প্রায় গন্ডগোল হত। সপ্তমীর রাতে শুকদেব মদ খেয়ে বাড়ি ফিরলে একই বিষয় নিয়ে মায়ের সাথে সে বচসায় জড়িয়ে পড়েন।এরপর অশান্তি চরমে উঠলে ঘরে রাখা কোদাল (Axe) দিয়ে তাঁর মা বাণী ঘোষের মাথায় আঘাত করেন অভিযুক্ত যুবক৷ তখনই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন বাণী ঘোষ৷ সে সময় মহিলার দেওর এবং তাঁর স্ত্রী বাধা দিতে আসেন৷ অভিযোগ, তাঁদের উপরেও হামলা চালান শুকদেব৷ এরপর সেখান থেকে পালিয়ে যান অভিযুক্ত।

ঘটনার খবর পেয়ে নবগ্রাম থানার পুলিশ (Nabagram Police Station) গ্রামে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আজ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। পুলিশ তরফে জানান হয়েছে মৃত ওই মহিলার নাম বাণী ঘোষ (৫০)। অন্যদিকে মাকে খুনের ঘটনায় অভিযুক্ত ছেলে শুকদেব ঘোষ এই ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

Related articles

ফের উত্তপ্ত মনিপুর: প্রাণ গেল দুই শিশুর, CRPF-র গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ!

মনিপুরে শান্তি প্রতিষ্ঠার ভুয়ো দাবি করে আসা নরেন্দ্র মোদির আশ্বাস কতটা মিথ্যে তা আবারও প্রমাণ হল সন্দেহভাজন জঙ্গি...

বয়কট ম্যাজেক মোমেন্টস-সহ অভিযুক্তদের, বুধ থেকে কাজ শুরু টলিপাড়ায়

যাদের জন্য ঘরের ছেলে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে (Rahul Arunaday Banerjee) হারালাম। তাদের সঙ্গে আর কোনও রকম কাজ নয়।...

IPL: ফের ধাক্কা কেকেআর শিবিরে, পাথিরানাকে নিয়ে অপেক্ষা বাড়ছে নাইটদের

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন নাইটরা। প্রথম দু ম্যাচে জয় আসেনি, তৃতীয় ম্যাচে বাঁচিয়ে দিয়েছে বৃষ্টি। এরইমধ্যে শ্রীলঙ্কান পেসার...

কালীঘাটে পুজো কঙ্গনার, ভোট প্রচারে কলকাতার রাজপথে বলি কুইন

হাতে আর মাত্র কয়েকদিন। তারপরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। দিল্লির বিজেপি নেতাদের বাংলায় আসা...