Wednesday, June 24, 2026

২৪ ঘণ্টায় সাড়ে ২৪ হাজার টিকিট বিক্রি ‘বহুরূপী’র!

Date:

Share post:

পুজোর বিনোদনে বক্স অফিসে একের পর এক ছক্কা হাঁকিয়ে চলেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায়- নন্দিতা রায় (Shiboprasad Mukherjee Nandita Roy) পরিচালিত ‘বহুরূপী’ (Bahurupi)। দেব-সৃজিতের ‘টেক্কা’ আর মিঠুন-সোহমের ‘শাস্ত্রী’কে পিছনে ফেলে সবদিক থেকেই এক নম্বর স্থান দখল করে ফেলেছে এই ছবি। একদিকে যেমন সিনেমার অভিনেতা অভিনেত্রীদের অসামান্য চরিত্রায়ন, যথাযথ এডিটিং, দক্ষ অভিনয় এবং পরিচালক-অভিনেতা শিবপ্রসাদের মুন্সিয়ানা বাংলা বিনোদনপ্রেমী মানুষের নজর কাড়ছে, ঠিক তেমনই প্রতি ঘণ্টায় রেকর্ড টিকিট বিক্রির নিরিখে নয়া রেকর্ড তৈরি করেছে দুর্ধর্ষ ব্যাংক ডাকাত আর সুপারকপ অফিসারের এই গল্প। পরিসংখ্যান বলছে ঘণ্টায় ১০০০ এরও বেশি টিকিট বিক্রি হচ্ছে ‘বহুরূপী’র (Bahurupi)!

গত ৮ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আবীর ,শিবপ্রসাদ, ঋতাভরী, কৌশানি অভিনীত পুজোর ছবি। দিন যত গড়াচ্ছে, নন্দিতা-শিবপ্রসাদের এই সিনেমার ক্রেজ যেন সিনেদর্শকদের মধ্যেই ক্রমাগত বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় সাড়ে ২৪ হাজার টিকিট বিক্রি হয়েছে। উইন্ডোজ প্রযোজনা সংস্থার দাবি, বাকি দুটি টলিউডের পুজো রিলিজের থেকে অনেক বেশি ব্যবসা করছে তাদের নতুন ছবি। পুজোর মরশুমে শতাধিক শো প্রায় হাউসফুল। পরিচালকদ্বয় এতে বাংলা সিনেমার জয় দেখছেন। এই ছবির সব থেকে বড় পাওনা অভিনেতা শিবপ্রসাদ বলছেন, ‘দর্শকের কাছে এই সিনেমা যেভাবে গ্রহণযোগ্য হয়েছে, তাতে আমরা সত্যিই আপ্লুত। বাংলা সিনে ইন্ডাস্ট্রির কাছেও একটা বড় প্রাপ্তি বলা যেতে পারে। ‘বহুরূপী’র এমন সাফল্য আমাদের সাহস জোগাল। এর পর হয়তো ভিন্ন ধরণের সাবজেক্ট নিয়ে সিনেমা বানাতে হলে আর পিছনে ফিরে তাকাতে হবে না। ‘ সিনেমা মুক্তির আগেই ৫০ লক্ষ টাকায় গান বিক্রি হয়ে গেছিল, আর এবার রিলিজের মাত্র চার দিনেই উইন্ডোজের ব্যানারে সব থেকে বেশি অংকের ব্যবসা করা সিনেমার তকমা পেল বহুরূপী।

 

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...