Wednesday, June 24, 2026

‘গণইস্তফা’ সরকারের কাছে পদত্যাগ হিসেবে গ্রাহ্য নয়: স্পষ্ট জানালেন আলাপন

Date:

Share post:

ব্যক্তিগতভাবে ইস্তফা না দিলে তা পদত্যাগ হিসেবে গৃহীত হয় না। জুনিয়র ডাক্তারদের (Junior Doctor) আন্দোলনকে সমর্থন জানিয়ে সিনিয়র চিকিৎসকদের ‘গণইস্তফা’ সম্পর্কে সরকারের অবস্থান স্পষ্ট করে একথা জানালেন মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Bandopadhyay)। শনিবার দুপুরে নবান্নে এক সাংবাদিক বৈঠক থেকে তিনি জানান, এই সব গণ ইস্তফা সরকারের কাছে কোনও গ্রাহ্য পদত্যাগ নয়। তাঁর কথায়, ইস্তফা ব্যক্তিগত বিষয়। নিয়োগকর্তার কাছে কারণ-সহ ব্যক্তিগতভাবে ইস্তফাপত্র দিতে হবে। নাহলে তা পদত্যাগ হিসেবে গ্রাহ্য হবে না।জুনিয়র ডাক্তারদের (Junior Doctor) আন্দোলনের প্রতি সমর্থনের বার্তা দিতেই কিছু দিন আগে একাধিক সরকারি হাসপাতালের সিনিয়র ডাক্তারেরা ‘গণইস্তফা’-র সিদ্ধান্ত নিয়েছিলেন। ‘গণইস্তফা’-র এই নাটক প্রথম শুরু হয়েছিল আর জি কর হাসপাতাল থেকেই। পরে কলকাতার অনান্য সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলিতে ছড়িয়ে পড়ে। এরই মধ্যে গত বুধবার আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের নিয়ে বৈঠকে বসেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ উচ্চ পদস্থ সরকারি আধিকারিকরা। কিন্তু তা ফলপ্রসূ হয়নি বলেই দাবি জুনিয়র ডাক্তারদের। আন্দোলনকারীদের অভিযোগ, সরকার নতুন কিছু বলছে না। শুক্রবার রাতেও জুনিয়র ডাক্তারদের অনুরোধ জানিয়েছেন অনশন প্রত্যাহার করার জন্য রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। পাশাপাশি স্বাস্থ্যভবনের তরফেও শুক্রবার একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে জুনিয়র ডাক্তারের দাবির তালিকায় থাকা বিভিন্ন কাজের খতিয়ান তুলে ধরা হয়েছে।তবে এত সবের পরেও এখনও আন্দোলন জারি রেখেছেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের সমর্থন জানিয়ে সিনিয়র ডাক্তাররা শুরু করেছেন ‘লোক দেখানো’ পদত্যাগ। কিন্তু তার যে কোনও আইনত গ্রহণযোগ্যতা নেই। তা দিন ফের একবার স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা (Alapan Bandopadhyay)। তিনি বলেন, “প্রতিটি ক্ষেত্রেই গণইস্তফা-র কথা উল্লেখ রয়েছে। সার্ভিস রুল অনুসারে, ইস্তফাপত্র অবশ্যই ব্যক্তিগত ভাবে দিতে হয়। না হলে সেটি পদত্যাগপত্র নয়। এই গণইস্তফা কোনও গ্রাহ্য পদত্যাগ নয়। এই বিষয়ে সরকার বিভ্রান্তি দূর করতে চায়। বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ভাবে এগুলি জমা পড়েছে।” সঙ্গে তিনি এটাও জানিয়েছেন, আর জি কর এবং অন্যান্য হাসপাতালগুলি মিলিয়ে একাধিক গণইস্তফা-র চিঠিতে এখনও পর্যন্ত দু’শোর কিছু কম স্বাক্ষর রয়েছে।







Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...