Thursday, June 11, 2026

অনশনে অসুস্থ আরও এক জুনিয়র ডাক্তার, হাসপাতালে চিকিৎসাধীন

Date:

Share post:

তাঁদের দাবি মতো পদক্ষেপ করছে সরকার। নেওয়া হয়েছে সুরক্ষার একাধিক ব্যবস্থা। কিন্তু তারপরেও দশ দফা দাবিকে সামনে রেখে অনশনের জেদ ধরে বসে আছেন আট জুনিয়র ডাক্তার (Junior Doctor)। ফলে শরীর ভাঙছে। কলকাতায় অনিকেত মাহাতোর পরে অসুস্থ উত্তরবঙ্গে অনশনকারী অলোক বর্মা । সাত দিন ধরে অনশনের পরে শারীরিক পরিস্থতির অবনতি হওয়ায় শনিবার দুপুরে তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের CCU-এ ভর্তি করা হয়েছে। তাঁর সঙ্গেই অনশন শুরু করা শৌভিক বন্দ্যোপাধ্যায় এখনও সুস্থ।তিলোত্তমার বিচারের দাবিটা এখন গৌন। নিজেদের সুবিধা মতো ১০ দফা দাবি নিয়ে গত ৫ অক্টোবর রাত সাড়ে ৮টা থেকে ধর্মতলায় আমরণ অনশন শুরু করেছেন জুনিয়র ডাক্তারেরা (Junior Doctor)। পরের দিন সেখানে যোগ দেন আর জি করের জুনিয়র চিকিৎসক অনিকেত। কিন্তু বৃহস্পতিবার রাতে তিনি অসুস্থ হয়ে পড়ায় আর জি কর হাসপাতালেই ভর্তি করানো হয়েছে। সেখানেই তিনি চিকিৎসাধীন।

এদিকে শুক্রবার রাতে ধর্মতলার অনশন মঞ্চে আরও দুজন জুনিয়ার ডাক্তার যোগ দিয়েছেন। ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্‌স ফ্রন্ট’-এর তরফে জানানো হয়, পরিচয় পাণ্ডা ও আলোলিকা ঘোড়ুই নামে শিশুমঙ্গল হাসপাতালের ইএনটি বিভাগের পিজিটি দ্বিতীয় বর্ষের ছাত্র ও কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগে পিজিটি প্রথম বর্ষের ছাত্রী। ফলে বর্তমানে কলকাতার ধর্মতলার মঞ্চে অনশনরত জুনিয়র ডাক্তারদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট।

Related articles

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...

রাতারাতি বদলে গেল ভাগ্য! লটারি জিতে সিকিউরিটি গার্ড থেকে কোটিপতি নেপালি যুবক

লটারি যে মানুষের ভাগ্য কোন শিখরে পৌঁছে দিতে পারে, তার এক অবিশ্বাস্য দৃষ্টান্ত তৈরি হলো সংযুক্ত আরব আমিরশাহিতে।...

সৌজন্য! মন্ত্রী হওয়ার পর তাপসকে ফোন শশীর

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বাংলার রাজনৈতিক অস্থিরতা চরমে। তৃণমূল বিধায়কদের একটা বড় অংশ যখন দলের বিরোধিতা করে...

বৈধ নথি থাকলেও ‘বাংলাদেশি’ তকমা বিজেপি-রাজ্যে! শিশু-সহ তিন বাঙালি মহিলাকে থানের থানায় আটকে রাখার অভিযোগ

বৈধ নাগরিকত্বের নথি থাকা সত্ত্বেও সেঁটে দেওয়া হল বাংলাদেশি তকমা। ফের বাংলার তিন মহিলা ও এক শিশু হেনস্থার...