Thursday, June 11, 2026

এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে ইতিহাসের সামনে ভারত

Date:

Share post:

এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে ইতিহাসের সামনে ভারত। মেয়েদের ডাবলসে পদক নিশ্চিত ঐহিকা মুখোপাধ্যায় ও সুতীর্থা মুখোপাধ্যায়ের। ভারতের প্রথম জুটি হিসেবে পদকের ইতিহাস গড়তে চলেছেন সুতীর্থারা।

এশিয়ান টেবিল টেনিসে মেয়েদের ডাবলসে এর আগে কখনও পদক জেতেনি ভারত। গত কয়েক বছর ধারাবাহিক ভালো পারফর্ম করছেন ঐহিকা ও সুতীর্থা। অর্চনা কামাথের হঠাৎ অবসরে সুতীর্থার সঙ্গে এশিয়ান টিটিতে জুটি বাঁধার সুযোগ হয়েছে। আর সুযোগটাকে দুর্দান্ত কাজেও লাগালেন।দক্ষিণ কোরিয়ার শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে এশিয়ান টেবিল টেনিসের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ঐহিকা-সুতীর্থার ভারতীয় জুটি।দক্ষিণ কোরিয়ার কিম নায়োয়েং ও লি ইনহে জুটিকে ৩-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল এবং পদকও নিশ্চিত ঐহিকা-সুতীর্থা জুটির। সেমিফাইনালে তাঁরা খেলবেন জাপানের মিয়া হরিমোতো ও মিউ কিহারা জুটির বিরুদ্ধে। পদকের রং বদলের সুযোগ থাকছে ঐহিকাদের সামনে।সেমিফাইনাল ম্যাচ জিতলেও সোনার পদকের সুযোগ।









Related articles

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...

রাতারাতি বদলে গেল ভাগ্য! লটারি জিতে সিকিউরিটি গার্ড থেকে কোটিপতি নেপালি যুবক

লটারি যে মানুষের ভাগ্য কোন শিখরে পৌঁছে দিতে পারে, তার এক অবিশ্বাস্য দৃষ্টান্ত তৈরি হলো সংযুক্ত আরব আমিরশাহিতে।...

সৌজন্য! মন্ত্রী হওয়ার পর তাপসকে ফোন শশীর

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বাংলার রাজনৈতিক অস্থিরতা চরমে। তৃণমূল বিধায়কদের একটা বড় অংশ যখন দলের বিরোধিতা করে...

বৈধ নথি থাকলেও ‘বাংলাদেশি’ তকমা বিজেপি-রাজ্যে! শিশু-সহ তিন বাঙালি মহিলাকে থানের থানায় আটকে রাখার অভিযোগ

বৈধ নাগরিকত্বের নথি থাকা সত্ত্বেও সেঁটে দেওয়া হল বাংলাদেশি তকমা। ফের বাংলার তিন মহিলা ও এক শিশু হেনস্থার...