Wednesday, May 20, 2026

লেডিস হস্টেলের বাথরুমে ঢুকে যুবকের অশ্লীলতা, নিরাপত্তাহীনতার অভিযোগ বাঁকুড়া মেডিক্যালে!

Date:

Share post:

আর জি কর আবহে রাজ্যজুড়ে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচির মাঝেই এবার বাঁকুড়ার সম্মিলনী মেডিক্যাল কলেজে (Bankura Medical College Hostel)। লেডিজ হস্টেলের শৌচালয়ে ঢুকে হস্তমৈথুন করার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। তাঁকে হাতেনাতে ধরা গেলেও নিরাপত্তাহীনতার অভিযোগে সরব হোস্টেলের বাসিন্দারা।

হস্টেল সূত্রে জানা যায় শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ এক যুবক প্রথমে নিজেকে আবাসিক পড়ুয়ার অভিভাবক হিসেবে দাবি করে একাধিকবার হস্টেলে ঢোকার চেষ্টা করেন। বাধা পেলে, পরে নিরাপত্তারক্ষীর চোখ এড়িয়ে হস্টেলের মেন গেট দিয়ে হস্টেলের ওল্ড বিল্ডিং-এর দোতলার একটি শৌচালয়ে পৌঁছে যান তিনি। এক আবাসিক ওই যুবককে অশ্লীল কাজকর্ম করতে দেখে আতঙ্কে বাকিদেরকে সব জানান। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে। এই ঘটনায় বাঁকুড়া মেডিক্যাল কলেজের মহিলারা যথেষ্ট উদ্বিগ্ন। তাঁদের কথায় যদি নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও যদি এই অবস্থা হয় তাহলে কীভাবে নিশ্চিন্তে থাকা যাবে? কেন সুরক্ষা দিতে ব্যর্থ কর্তৃপক্ষ, এ প্রশ্ন তুলে সুপারকে ঘেরাও করেন আবাসিকরা। কয়েকদিন আগে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঁচিল টপকে এক যুবক ঢুকে পড়েন ওই কলেজের লেডিজ হস্টেলে। সেই সময় অভিযুক্ত ধরা না পড়লেও হাসপাতাল কর্তৃপক্ষ হস্টেলের নিরাপত্তা ঢেলে সাজানোর আশ্বাস দেয়। এর একই ঘটনার পুনরাবৃত্তিতে রীতিমতো আতঙ্কিত হস্টেলের পড়ুয়ারা।

 

Related articles

অস্ত্র আইনে মামলা! গ্রেফতারি এড়াতে আদালতে আত্মসমর্পণ পুত্র-সহ সাংসদ মালার

অস্ত্র আইনে মামলা রুজু হওয়ায় গ্রেফতারি এড়াতে আদালতে আত্মসমর্পণ করলেন সাংসদ মালা রায় (Mala Ray)। একই সঙ্গে আত্মসমর্পণ...

প্রতিশ্রুতি মতো জমি হস্তান্তর শুরু: BSF-কে ২৭ কিমি জমি দেওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী

বাংলায় বিজেপি ক্ষমতায় এলে বাংলাদেশের সঙ্গে ভারতের বাংলার সীমান্তে কাঁটাতারের বেড়া পড়বে। ক্ষমতায় আসার পরে প্রথম মন্ত্রিসভার বৈঠক...

অভিষেককে নোটিশ ঘিরে জল্পনা: বিধানসভা থেকে অবস্থান স্পষ্ট তৃণমূলের

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ভাঙার নোটিস প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলেন বন্দরের বিধায়ক ফিরহাদ হাকিম (Firhad Hakim)...

ISL: দিল্লির বিরুদ্ধে নামার আগেই ধাক্কা বাগানে, শেষ পর্যন্ত লড়াইয়ের বার্তা লোবেরার

বৃহস্পতিবার আইএসএলের(ISL) ভাগ্য নির্ধারণ। খাতায় কলমে খেতাব জয়ের সম্ভাবনা আছে মোহনবাগানের(Mohun Bagan)। স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে নামার আগে...