Tuesday, March 24, 2026

নাশকতার ছক! ঢাকার পুজো মণ্ডপে পেট্রলবোমা বিস্ফোরণ, জখম ৫

Date:

Share post:

নাশকতার আশঙ্কা ছিল। পুজোমণ্ডপগুলি ঢেকে ফেলা হয়েছিল কড়া নিরাপত্তার চাদরে। নির্বিঘ্নেই চলছিল পুজো। কিন্তু গন্ডগোল বাঁধল শুক্রবার রাতে। পুরাতন ঢাকার তাঁতিবাজারের একটি  পুজোমণ্ডপে ছোড়া হল ‘পেট্রলবোমা’!

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুজোমণ্ডপের পাশের একটি গলি থেকে কয়েকজন যুবক মণ্ডপ লক্ষ্য করে একটি বোতল ছুড়ে মারে। স্বেচ্ছাসেবকেরা হামলাকারীদের ধরতে গেলে তারা ছুরিকাঘাত করে। এতেই অন্তত পাঁচজন আহত হয়েছেন।

পুজোমণ্ডপে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে যান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি সাংবাদিকদের জানান, ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে এটা ঘটেছে। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

আরও পড়ুন- আর জি কর নিয়ে মোহন ভগবতের মন্তব্যে পাল্টা ধুয়ে দিলেন কুণাল

তবে তাঁতীবাজার পুজো উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিজয় শাহ বলেন, ”পেট্রলবোমা হামলা ও ছিনতাই দুটি পৃথক ঘটনা। পুজোমণ্ডপে নাশকতার জন্য পেট্রলবোমা হামলা করা হয়েছে। ঘটনাস্থল থেকে পেট্রল ভর্তি একটি বোতল উদ্ধার করেছে পুলিশ।”

 

Related articles

জিআইএসএস তথ্য বাধ্যতামূলক, পেনশন প্রক্রিয়া সহজে জোর রাজ্যের

রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের সাধারণ বিমা ও সঞ্চয় প্রকল্প (জিআইএসএস) সংক্রান্ত তথ্য বাধ্যতামূলকভাবে সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করার...

লক্ষাধিক রেশন কার্ড বাতিল, রাজ্যে জোরদার যাচাই অভিযান 

ভুয়ো রেশন কার্ড চিহ্নিত করতে দেশজুড়ে শুরু হওয়া বিশেষ অভিযানের প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও। রাজ্যে ইতিমধ্যেই তিন লক্ষের বেশি...

হরমুজে বিপাকে ট্রাম্প! প্রণালী খুলতে দেশে দেশে ফোন, কথা মোদির সঙ্গেও

তেলের টান গোটা বিশ্বে। হরমুজ প্রণালী নিয়ে পিছু হঠতে বাধ্য হয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এবার তাঁর পাশ...

ভোটের কাজে ব্যবহৃত গাড়ির ভাড়া বৃদ্ধি, স্বস্তিতে পরিবহণ মালিকরা 

আসন্ন নির্বাচনের আগে রাজ্যে ভোটের কাজে ব্যবহৃত বাস, মিনিবাস ও ছোট গাড়ির ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল। পরিবহণ...