Monday, June 22, 2026

জাতিগত জনগণনার সমালোচনায় সংঘ প্রধান মোহন ভাগবত

Date:

Share post:

বিজেপি তথা মোদি সরকারের তরফে যখন গোটা দেশে জাতিগত জনগণনার আয়োজনের কথা ভাবা হচ্ছে, ঠিক সেই সময়েই রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ প্রধান মোহন ভাগবত পরোক্ষে জাতিগত জনগণনার তীব্র সমালোচনা করলেন৷

শনিবার নাগপুরে সংঘ পরিবারের তরফে আয়োজিত বিজয়া দশমীর সমারোহে বক্তব্য রাখতে গিয়ে মোহন ভাগবত বলেন, আমাদের ভাষার মধ্যে বিভিন্নতা থাকতে পারে, সংস্কৃতির মধ্যে বৈচিত্র থাকতে পারে, খাদ্য পৃথক হতে পারে, কিন্তু সমাজের সব স্তরে সৌভাতৃত্ব, বন্ধুত্ব থাকতেই হবে৷ আমাদের বিভিন্নতা আজ এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যেখানে আমরা সাধু সন্ন্যাসী, ভগবানদের মধ্যেও বিভাজন তৈরি করছি৷ বাল্মিকি জয়ন্তী শুধু কেন বাল্মিকি সম্প্রদায়ের মধ্যেই আয়োজিত হবে ? মহর্ষি বাল্মিকী তো সবার জন্যই রামায়ণ লিখেছিলেন৷ তাহলে সবাই তাঁর জয়ন্তী একসঙ্গে পালন করবে না কেন ? সমাজের মধ্যে কোনও জাতিগত বিভাজন থাকা কাম্য নয়৷ সব স্তরের প্রতিনিধিরা সব সুযোগ সুবিধের অধিকারী হলেন, এটাই কাম্য৷ সমাজের সার্বিক উন্নয়ন তখনই সম্ভব যখন সমাজের সব শ্রেণীর মধ্যে সৌভাতৃত্ব, সৌহার্দ্য বজায় থাকবে৷  রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশ মনে করছেন, বিজয়া দশমীর বক্তব্যে পরোক্ষে মোদি সরকারের জাতিগত জনগণনার ভাবনারই তীব্র সমালোচনা করেছেন সংঘ প্রধান৷

আরও পড়ুন- নাশকতার ছক! ঢাকার পুজো মণ্ডপে পেট্রলবোমা বিস্ফোরণ, জখম ৫

 

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...