Friday, June 26, 2026

আর জি কর নিয়ে মোহন ভগবতের মন্তব্যে পাল্টা ধুয়ে দিলেন কুণাল

Date:

Share post:

আর জি কর নিয়ে সঙ্ঘপ্রধান মোহন ভগবতের (Mohan Bhagawat) মন্তব্যে পাল্টা তোপ দাগলেন তৃণমূলের (TMC) রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh)। আর জি করের মন্তব্য নিয়ে বলার আগে মোহন ভগবতকে হাথরাস, উন্নাও, মনিপুর নিয়ে মন্তব্য করার কথা বললেন কুণাল।  শনিবার, নাগপুরে সংঘের সদর দফতরে নবরাত্রির সমাপ্তি অনুষ্ঠানে আর জি কর কাণ্ডে নিয়ে আরএসএস প্রধান এবার মহাভারত প্রসঙ্গ তোলেন। উল্লেখ করেন দ্রৌপদীর বস্ত্রহরণের ঘটনা। তাঁর কথায়, “মনে রাখা দরকার, দ্রৌপদীর বস্ত্রহরণ হওয়ায় মহাভারত ঘটে গিয়েছিল।” আর জি করের ঘটনা কলঙ্কজনক বলে মন্তব্য করে মোহন ভাগবত বলেন, “মূল্যবোধের অবক্ষয়ের কারণেই আমাদের দেশে ধর্ষণের কবলে পড়তে হচ্ছে মাতৃশক্তিকে।”এর পাল্টা মোহন ভগবতকে ধুয়ে দেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বলেন, R G Kar-এর ঘটনা জঘন্য। আমরা সবাই এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছি। কলকাতা পুলিশ ২৪ ঘন্টার মধ্যে যে অভিযুক্তকে ধরেছে, সিবিআই তাকেই মান্যতা দিয়েছে। এর পরেই উত্তরপ্রদেশ, মনিপুরের উদাহরণ টেনে কুণাল বলেন, মহিলাদের বিরুদ্ধে অপরাধ বাংলায় অনেক কমেছে, বন্ধ করার চেষ্টা চলছে। আপনি বাংলার ঘটনা নিয়ে বলার আগে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, উত্তরাখন্ড, দিল্লি, মণিপুরের কথা বলুন। যেখানে বিজেপির হাতে পুলিশ, সেখানকার পরের পর ঘটনার সময়ে আপনার বিবেক জাগে না। তখন সীতা, দ্রৌপদীর কথা মনে পড়ে না। আরএসএস নয়, মোহন ভগবতের এই কথায় বিজেপির সুর পাওয়া যাচ্ছে বলে খোঁচা তৃণমূল নেতার।







Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...