Friday, June 26, 2026

জ্যান্ত আরশোলা যুবকের পেটে! চিকিৎসকদের তৎপরতায় প্রাণ বাঁচল যুবকের

Date:

Share post:

যুবকের পেটে জ্যান্ত আরশোলা! সেটাও আবার প্রায় তিন সেন্টিমিটারের। যুবকের পেট থেকে একাবারে জ্যান্ত আরশোলা বার করলেন চিকিৎসকরা। এমনই তাজ্জব করা ঘটনাটি ঘটেছে নয়া দিল্লির এক বেসরকারি হাসপাতালে। আপাতত সুস্থ আছেন ওই যুবক।

দিন কয়েক আগে ওই যুবক হঠাৎ পেটে ব্যাথা নিয়ে হাসপাতালে চিকিৎসা করাতে যান। জানা গিয়েছে, বছর তেইশের ওই যুবক পথচলতি দোকান থেকে খাবার কিনে খেয়েছিলেন। সেই খাবার খাওয়ার পর থেকেই সমস্যার শুরু।এরপর চিকিৎসক এন্ডোস্কপি করে জানতে পারেন যে যুবকের পেটে জীবন্ত আরশোলা রয়েছে। তারপরে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অপারেশন করে যুবকের পেট থেকে আরশোলা বার করে আনেন চিকিৎসকরা। এ যাত্রায় যুবকের প্রাণ বাঁচলেও চিকিৎসকরা সতর্ক করে জানিয়ে দেন এই ধরনের ঘটনা প্রাণঘাতীও হতে পারে। আরশোলাটি বার করতে দেরি হলে বড় কোনো বিপদ ঘটে যেতে পারত। চিকিৎসকদের অনুমান কোনও খাবারের সঙ্গে বা ঘুমের সময়ে আরশোলাটি যুবকের মুখে ঢুকে গিয়ে থাকতে পারে।

আরও পড়ুন- বিশ্ব ক্ষুধা সূচক: ভারতের স্থান ১০৫! এগিয়ে বাংলাদেশ-নেপাল-শ্রীলঙ্কাও

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...