Thursday, June 25, 2026

BJP-শাসিত রাজ্যে কারাগারে নিরাপত্তা গাফিলতি! পলাতক ৫ বিচারাধীন বন্দি

Date:

Share post:

ডবল ইঞ্জিন সরকারের কারাগারে নিরাপত্তার গাফিলতি। অসমের কারাগার থেকে পকসোর মতো গুরুত্বপূর্ণ আইনের আওতায় বিচারাধীন পাঁচ বন্দি পালালো ২০ ফুট পাঁচিল টোপকে এবং সেটাও একেবারে দিনে দুপুরে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার বেলা একটা-দেড়টা নাগাদ অসমের মরিগাঁও জেলা কারাগারে। অভিযোগ, বেডশিট, কম্বল, পরনের লুঙ্গি ব্যবহার করে পাঁচিল টোপকে পালিয়েছে এই পাঁচজন। বন্দিরা সোনিতপুর জেলার তেজপুর এবং মরিগাঁও জেলার লাহোরিঘাট ও মইরাবাড়ির বাসিন্দা। পালানোর পরে বুদ্ধি বেড়েছে জেলা প্রশাসনের। কারাগার প্রধান প্রশান্ত সাইকিয়াকে বরখাস্ত করা হয়েছে। ম্যাজিস্ট্রেট তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ইনস্পেক্টর জেনারেল (প্রিজন) পূবালী গোহাইন আলাদাভাবে বিভাগীয় তদন্ত করবেন। মরিগাঁও জেলার কমিশনার দেবাশিস সরমা জানিয়েছেন, ইতিমধ্যেই পলাতক বন্দিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

পকসো আইনের ধৃত সইফুদ্দিন, জিয়ারুল ইসলাম, নুর ইসলাম, মফিদুল ও আবদুল রশিদ নামে ওই বিচারাধীন বন্দিরা ব্যারাকের রড ভেঙে কম্বল, লুঙ্গি, বিছানার চাদর ব্যবহার করে ২০ ফুট পাঁচিল টপকায়। দিনের বেলায় এত বড় ঘটনা হওয়া সত্ত্বেও কারও চোখে পড়েনি। এতেই প্রমাণ হয় কারাগারে নিরাপত্তার যথেষ্ট ঢিলেমি রয়েছে। কথায় কথায় বাংলার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলা বিজেপি তাদের শাসিত রাজ্যের এই ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটেছে।

 

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...