Tuesday, June 23, 2026

নবমীর রাতে পূর্ণিমা কান্দুর রহস্যমৃত্যু! তদন্তে পুলিশ

Date:

Share post:

বাড়ির মধ্যে অচৈতন্য অবস্থায় উদ্ধার কংগ্রেস নেত্রী পূর্ণিমা কান্দুর (Purnima Kandu) দেহ। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ২০২২ সালের মার্চ মাসে গুলিতে মৃত্যু হয় কংগ্রেস নেতা তপন কান্দুর (Tapan Kandu) । নবমীর রাতে আচমকা মৃত্যু তাঁর স্ত্রী পূর্ণিমার। কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

পূর্ণিমা কান্দু ঝালদা পুরসভার ১২ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।গত বছর পুরসভার উপপ্রধানের পদে ইস্তফা দেন পূর্ণিমা। পাঁচ পুরপ্রতিনিধি তৃণমূলে যোগ দেওয়ার পর কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা হারায়। শুক্রবার রাত প্রায় পৌনে ১১টা নাগাদ ঝালদা শহরের স্টেশন রোডের বাড়ি থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। ২০২২ সালে আততায়ীদের গুলিতে স্বামীর মৃত্যুর পর রাজনীতির ময়দানে সক্রিয় হন পূর্ণিমা। এবার তপন কান্দুর স্ত্রী পূর্ণিমার মৃত্যুতে বাড়ছে রহস্য। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে মনে করা হচ্ছে।

 

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...