Saturday, June 27, 2026

নাম বদল! সাগ্নিক হয়ে গেল আনিসুর, মণ্ডপে স্লোগান তোলা ধৃতের পরিচয় নিয়ে প্রশ্ন কুণালের

Date:

Share post:

শুক্রবার বিশেষ শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন আরজি কর কাণ্ডের বিচার চেয়ে পুজোমণ্ডপে স্লোগান তোলা ধৃত ৯ জনই। তার ২৪ ঘণ্টা পর শনিবার সন্ধেবেলা তাঁরা অবশেষে মুক্তি পেলেন। কিন্তু জামিনের সময় এক ধৃতের নাম বদলে গেল মুক্তির পর! এমনই তথ্য তুলে ধরে সোশাল মিডিয়ায় সরব তৃণমূলের মিডিয়া কমিটির অন্যতম সদস্য কুণাল ঘোষ। জামিনের নথিতে যাঁর নাম সাগ্নিক মুখোপাধ্যায়, থানায় জামিনের নথি পেশের সময় তাঁর নামই হয়ে গেল আনিসুর রহমান! এই নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি।

বুধবার দক্ষিণ কলকাতার এক নামী পুজোমণ্ডপের সামনে স্লোগান তোলায় প্রতিবাদীদের ৯ জনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। এরপরই বৃহস্পতিবার আলিপুর আদালত তাঁদের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। তবে পরেরদিন ধৃতদের ৯ জনেরই জামিন মঞ্জুর করেন হাই কোর্ট। তবে শুক্রবার সন্ধে নাগাদ জামিনের নির্দেশ এলেও প্রক্রিয়াগত কারণে সেদিন তাঁরা মুক্তি পাননি। শনিবার অবশেষে রবীন্দ্র সরোবর থানা জামিনের নথি দেখে ৯ জনকে ছেড়ে দেয়।

আরও পড়ুন- গাড়ি থেকে নামতেই ফিল্মি কায়দায় গ্রেফতার হরিদেবপুরের যুবক! কিন্তু কেন?

আর এই নথি নিয়েই তৈরি হয়েছে জটিলতা। তাতে জামিনের নথিতে ধৃতের নাম সাগ্নিক মুখোপাধ্যায়, আর থানায় পেশ করা নথি অনুযায়ী, তাঁর নাম হয়ে গিয়েছে আনিসুর রহমান! এই নামবদলের নথি সংক্রান্ত তথ্য সোশাল মিডিয়ায় পোস্ট করে প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। X হ্যান্ডলে তিনি লিখেছেন, ”কী কান্ড। মন্ডপে বিক্ষোভে গ্রেপ্তার; গতকাল হাইকোর্টে জামিন পেল সাগ্নিক মুখোপাধ্যায়। আজ থানায় জামিনের নথি পেশের সময় নাম বেরলো আনিসুর রহমান। এখনও জটিলতা চলছে।”  অভিযোগ, তিনি নিজের পরিচয় গোপন করেছেন।

 

 

Related articles

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...