Wednesday, March 25, 2026

দলে ফিরেই সিরিজ সেরা হার্দিক, কৃতিত্ব দিলেন দলের এই দুই তারকাকে

Date:

Share post:

গতকাল বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে দুরন্ত জয় পায় ভারতীয় দল। এই জয়ের ফলে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল সূর্যকুমার যাদবের দল। এই টুর্নামেন্টে ব্যাট এবং বল হাতে দাপট দেখান হার্দিক পান্ডিয়া। সিরিজ সেরা হন তিনি। দলে ফিরেই সিরিজ সেরা হয়ে আপ্লুত হার্দিক। কৃতিত্ব দিলেন কোচ গৌতম গম্ভীর এবং দলের অধিনায়ক সূর্যকুমার যাদবকে।

সিরিজ সেরা হয়ে হার্দিক বলেন, “ কোচ এবং অধিনায়ক আমাদের স্বাধীনতা দিয়েছে। দলের সকলের জন্যই এটা দুর্দান্ত। সকলে নিজেদের মতো করে সেরা দেওয়ার চেষ্টা করছে। তাতেই এমন ফলাফল হচ্ছে। এটা একটা খেলা। আমরা খেলাটা উপভোগ করতে চাইছি। মাঠে নেমে নিজেদের ক্ষমতার সবটা উজাড় করে দিতে চাইছি। সাজঘরের পরিবেশ উপভোগ্য হলে এক অপরের সাফল্যও উপভোগ করা যায়। এমন পরিবেশে সকলে চেষ্টা করে আরও বেশি কিছু দেওয়ার। সেটাই গুরুত্বপূর্ণ হয়ে যায়।“

এখানেই না থেমে টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার বলেন , “ আমার শরীর এই মুহূর্তে খুব ভাল অবস্থায় রয়েছে। তেমন কিছু পরিবর্তন করিনি। একই পদ্ধতি অনুসরণ করছি। বলতে পারেন, ঈশ্বরের আশীর্বাদ পাচ্ছি। মানসিক ভাবেও ঠিক জায়গায় রয়েছি। সব মিলিয়ে বেশ উপভোগ করছি।“

আরও পড়ুন- ২০২৫ আইপিএল-এর মেগা নিলামের আগে বড় চমক মুম্বইয়ের, কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হল বাউচারকে


Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...