Saturday, June 20, 2026

মঙ্গলের দুপুরে শুনানি আর জি কর মামলার, সবার নজর শীর্ষ আদালতে

Date:

Share post:

আগামী ১৫ অক্টোবর সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি। দুপুর ২টাই হবে শুনানি। উল্লেখ্য,এই মামলায় এখনও পর্যন্ত ৪২টি পক্ষ রয়েছে। তাদের হয়ে দাঁড়িয়েছেন ২০০-র বেশি আইনজীবী। তার মধ্যে রয়েছে অন্যতম প্রধান ন’টি পক্ষ। পুজো শেষে আগামী মঙ্গলবার এই মামলা শুনবে প্রধান বিচারপতির বেঞ্চ।

প্রসঙ্গত আরজি কর মামলার পূর্ববর্তী শুনানিতে ২৮টি মেডিক্যালে নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্য সরকার কী কী পদক্ষেপ করেছে, তার স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হয় রাজ্যের তরফে। সেই স্ট্যাটাস রিপোর্টে বলা হয়, রাজ্যের ২৮টি মেডিক্যাল কলেজে ৬১৭৮টি সিসিটিভি বসানোর সিদ্ধান্ত হয়েছে। তার মধ্যে ২৬ শতাংশ কাজ হয়েছে। বাকি কাজ ৩১ অক্টোবরের মধ্যে হয়ে যাবে। পাশাপাশি আরজি করে অতিরিক্ত ৫৭৫টি সিসিটিভি বসানোর সিদ্ধান্ত হয়। তার মধ্যে ২৫৫টি সিসিটিভি বসানো হয়ে গিয়েছে। অর্থাৎ ৪৫ শতাংশ কাজ সম্পূর্ণ। আরজি করে বাকি সিসিটিভি বসানোর কাজ ২০ অক্টোবরের মধ্যে হয়ে যাবে বলে রাজ্যের তরফে সুপ্রিম কোর্টে জানানো হয় গত শুনানিতে। রাজ্যের তরফে ৩১ অক্টোবরের মধ্যে বাকি কাজ সম্পূর্ণ হওয়ার কথা জানানো হলেও সুপ্রিম কোর্ট রাজ্যকে বলেছে, ১৫ অক্টোবরের মধ্যে কাজ শেষ করা নিশ্চিত করতে হবে।

এদিকে আর জি কর কাণ্ডে বিচারের দাবিতে ১৫ তারিখ বিকাল চারটের সময় রানি রাসমণি অ্যাভিনউ-তে ‘দ্রোহের কার্নিভাল’ ডাক দিয়েছে তারা। চিকিৎসকদের আটটি সংগঠনের যৌথমঞ্চ এই জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স।

আরও পড়ুন- মায়ের বিদায় বেলায় গান গাইলেন মমতা! কুণালের শেয়ার করা সেই গান শুনেছেন?

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...