Saturday, April 4, 2026

আজ মহিলা টি-২০ বিশ্বকাপে হাইভোল্টেজ ম্যাচে ভারতের সামনে অস্ট্রেলিয়া

Date:

Share post:

আজ মহিলা টি-২০ বিশ্বকাপে হাইভোল্টেজ ম্যাচে খেলতে নামছে ভারতীয় দল। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।এই ম্যাচে হরমনপ্রীত কৌররা এমন এক ম্যাচে খেলতে নামছেন, যেখানে না জিতলে সব স্বপ্ন জলে। টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে যেতে হলে তিন বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে আজ হারাতেই হবে।

৪ পয়েন্ট নিয়ে ভারত এখন দ্বিতীয় স্থানে রয়েছে। নেট রান রেট ০.৫৭৬। কিন্তু অস্ট্রেলিয়া শুক্রবার পাকিস্তানকে ৯ উইকেটে হারিয়ে রান রেট +২.৭৮৬-এ নিয়ে গিয়েছে। পাকিস্তানের ৮২ রান ১১ ওভারে তুলে  অস্ট্রেলিয়া রান রেট বাড়িয়ে নেয়। ভারত শ্রীলঙ্কা ম্যাচে যেটা পারেনি।

অস্ট্রেলিয়া সেমিফাইনালে উঠে গিয়েছে। পাকিস্তান হেরে যাওয়ায় গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনালে ওঠার দৌড়ে এখন নিউজিল্যান্ড ও ভারত। হরমনপ্রীতরা অস্ট্রেলিয়াকে হারাতে পারলে ৬ পয়েন্ট নিয়ে শেষ চার প্রায় নিশ্চিত করে ফেলবেন। তখন পরিস্থিতি দাঁড়াবে এই যে, নিউজিল্যান্ডকে বাকি দুই ম্যাচে শুধু জিতলে হবে না, ব্যবধানও বড় রাখতে হবে। আরেকটা  হিসাবও রয়েছে। ভারত যদি আজ হেরে যায় আর নিউজিল্যান্ড একটা ম্যাচ জেতে ও একটায় হারে, তাহলে তারাও ৪ পয়েন্টে শেষ করবে। তখন নেট রান রেট গুরুত্বপূর্ণ হয়ে যাবে। তবে ভারত যদি অস্ট্রেলিয়ার কাছে হারে আর নিউজিল্যান্ড যদি শ্রীলঙ্কা ও পাকিস্তানকে হারিয়ে দেয়, তাহলে তারা চারে উঠে যাবে।


পাকিস্তান ম্যাচে রান নিতে গিয়ে অ্যালিসা হিলির পায়ে টান ধরেছিল। তিনি ভারতের বিরুদ্ধে খেলতে পারবেন কিনা খবর নেই। হরমনপ্রীতরা অবশ্য সেসব নিয়ে না ভেবে জয়ের জন্য ঝাঁপাবেন। এছাড়া কোনও রাস্তা নেই।

আরো পড়ুন- লক্ষ্মীপুজোয় কি বৃষ্টির পূর্বাভাস! কী জানাচ্ছে আবহাওয়া দফতর? জানুন

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...