Sunday, June 7, 2026

ভালবাসার নজির! পঙ্গু স্ত্রীকে পিঠে নিয়ে প্রতিমা দর্শণ স্বামীর

Date:

Share post:

এ এক ভালোবাসার দৃষ্টান্ত! তবে সিনেমার গল্প নয়। বাস্তব জীবনের এই ভালবাসার দৃশ্য হার মানাবে রঙিন পর্দার গল্পকে। টাইফয়েডের ‘অভিশাপে’ চলনশক্তি (handicapped) হারানো স্ত্রীর (Wife) পাশে এমন ভাবে দাঁড়ানো যায়, এ ছবি না দেখলে হয়তো ভাবাই যেত না! জটেশ্বর নব নগর এলাকার বিনোদ দাস তাঁর বিশেষ ভাবে সক্ষম স্ত্রীকে পিঠে করে বয়ে নিয়ে ঘুরছেন মণ্ডপে মণ্ডপে। বছরভর অপেক্ষার পর মায়ের মুখ দেখেতে হবে তো, তবে পা নেই। উপায়? অবশেষে তাঁর এমন দুঃখের সময় ত্রাতার ভূমিকা পালন করলেন জীবনসঙ্গী (Life Partner)।

নবমীর সন্ধেয় আলিপুরদুয়ারের পুজোমণ্ডপে যখন সবাই মাকে দেখতে ব্যস্ত। তখনই স্বামী-স্ত্রীর এমন দৃশ্য দেখে কিছুটা অবাক হলেন সকলে। আর অবাক হয়েই ভাবতে থাকলেন এই দৃশ্য যেন ভালবাসার দৃষ্টান্ত! মণ্ডপে মণ্ডপে স্ত্রীকে পিঠে নিয়ে নিয়ে ঠাকুর দেখাচ্ছেন স্বামী( Husband)। ক্লান্তিহীনভাবে চলছে তাঁদের প্রতিমা দর্শণ। আর এভাবে দুর্গাপুজোয় ঠাকুর দেখে অত্যন্ত সুখীর যেন সীমাহীন সুখ! বিনোদও বলছেন, যাক, স্ত্রীর ইচ্ছেটা পূরণ করতে পারলেন।

জটেশ্বরের নব নগর এলাকার টোটোচালক বিনোদ দাস। সুখী-বিনোদের দুই ছেলের একজনের বয়স ৮ বছর, আরেকজন ৫ বছরের। ১১ বছর আগে ভালবেসে সুখিকে বিয়ে করেছিলেন বিনোদ। আর সেই ভালবাসা যে সুখিকে সত্যি সুখি করেছে সেই কথাই বলছেন সকলে।

আরও পড়ুন- দলের অনুমতি না নিয়েই জলপাইগুড়ির অনশন মঞ্চে তৃণমূল বিধায়ক ডা: প্রদীপ!

 

Related articles

ঋতব্রতকে সমর্থনকারী বীরভূমের ৫ বিধায়কের নিরাপত্তা বৃদ্ধি রাজ্যের!

তৃণমূল কংগ্রেস (TMC) ভোটে হারতেই দলের বিরোধিতা করা বীরভূম জেলার পাঁচ বিধায়কের নিরাপত্তা বাড়াল বিজেপি সরকার (BJP Government)।...

কলকাতার নতুন মেয়র কে হবেন, পুরসভার অচলাবস্থার মাঝেই আজ বৈঠক মমতার

ফিরহাদ হাকিম (Firhad Hakim) কলকাতা পুরসভার মেয়র পর থেকে ইস্তফা দেওয়ার পরই পুরবোর্ড নিয়ে অচল অবস্থা তৈরি হয়েছে।...

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...

মেরামতির কাজের জন্য আজ বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথে যাতায়াতের নির্দেশ

নিয়মমাফিক সংস্কার ও মেরামতির কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলী সেতু) যান চলাচল সম্পূর্ণভাবে...