Saturday, June 27, 2026

বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে দাপট সঞ্জুর, কৃতিত দিলেন কোচ-অধিনায়ককে

Date:

Share post:

গতকাল বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচেও জয় পায় ভারতীয় দল। সৌজন্যে সঞ্জু স্যামসন। ১১১ রান করেন তিনি । ভারতের জার্সিতে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি এখন তাঁর নামে। রোহিত শর্মার পরেই সঞ্জু। আর নিজের এই পারফরম্যান্সে উচ্ছ্বসিত ভারতের উইকেটরক্ষক। কৃতিত্ব দিলেন কোচ গৌতম গম্ভীরকের।

ম্যাচ শেষে সঞ্জু বলেন, “ সিরিজ় শুরুর তিন সপ্তাহ আগে দল থেকে আমাকে বার্তা দেওয়া হয়েছিল। মনে হয় কোচ গম্ভীর, অধিনায়ক সূর্যকুমার যাদব এবং ব্যাটিং কোচ অভিষেক নায়ার মিলে আমাকে দিয়ে ওপেন করানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। আগে থেকে জানতে পারায় মানসিক প্রস্তুতি নেওয়ার সুযোগ পেয়েছি। “ এখানেই না থেমে তিনি আরো বলেন, “ এখন আমি জানি কীভাবে চাপ নিতে হয়। আমি বহুবার ব্যর্থ হয়েছি। এখন শুধু নিজের কাজে মনোযোগ করি এবং বিশ্বাস করি যে ভালো খেলব। এর কৃতিত্ব ড্রেসিংরুমকে দিতে হয়। যাঁরা নেতৃত্বে আছেন, তাঁদের দিতে হয়। কোচ আর ক্যাপ্টেন আমাকে সমর্থন জানিয়ে গিয়েছেন। শ্রীলঙ্কায় দুটো ম্যাচে শূন্য করার পর, নিজেকে নিয়ে সংশয়ে ভুগছিলাম। আদৌ আমি এই সিরিজে সুযোগ পাব তো? কিন্তু ওঁরা আমার পাশে ছিলেন। সব সময় বলে গেছেন, যাই হয়ে যাক না কেন, আমরা তোমার সঙ্গে আছি। দল হিসেবে এখন আমাদের একটাই লক্ষ্য, প্রতিটা ম্যাচে আধিপত্য দেখানো।“

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে একেবারেই ব্যর্থ হন সঞ্জু। তবে তৃতীয় ম্যাচে নিজেকে আবার প্রমান করেন এই উইকেটরক্ষক।

আরও পড়ুন- আজ মহিলা টি-২০ বিশ্বকাপে হাইভোল্টেজ ম্যাচে ভারতের সামনে অস্ট্রেলিয়া


Related articles

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...