Saturday, April 4, 2026

বাংলাদেশকে ১৩৩ রানে হারাতেই , একাধিক নজির ভারতের ঝুলিতে

Date:

Share post:

গতকাল বাংলাদেশের বিরুদ্ধে গতকাল বড় জয় ভারতীয় দল। তিন ম্য্যাচের টি-২০ সিরিজে আগে সিরিজ পকেটে পুরেছে সূর্যকুমার যাদবের দল। গতকালের ম্যাচ ছিল নিয়মরক্ষার। তবুও সেই ম্যাচে বাংলাদেশকে কার্যত উড়িয়ে দেয় সূর্যকুমার যাদবের দল। বাংলাদেশকে হারায় ১৩৩ রানে। আর এই জয়ে একাধিক নজির গড়ে টিম ইন্ডিয়া। গতকাল বাংলাদেশের বিরুদ্ধে ২৯৭ রান করে ভারত। যা ভারতের টি-২০ ইতিহাসে সর্বোচ্চ রান।

গতকাল বাংলাদেশের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে ২৯৭ রান করে সূর্যকুমার যাদবের দল। যা ভারতের টি-২০ ইতিহাসে সর্বোচ্চ রান। এর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০১৭ সালে টিম ইন্ডিয়া ২৬০ রান করেছিল। এছাড়াও টেস্ট খেলা দেশগুলির মধ্যে সবচেয়ে বেশি রান করে ভারত। এর আগে আফগানিস্তান ২৭৮ রান করেছিল আয়ারল্যান্ডের বিরুদ্ধে। সেই রেকর্ড ভেঙে গেল শনিবার।

এছাড়াও ১৪ ওভারের মধ্যেই ভারত ২০০ রান করে ফেলে। যা টি-২০ দ্বিতীয় দ্রুততম ২০০ রান। এর আগে ১৩.৫ ওভারে ২০০-র গণ্ডী পেরিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ১০ ওভারে ভারত করেছিল ১৫২ রান। দেশের ইতিহাসে সেটাও রেকর্ড।

গতকাল ভারতের রানের আসল কান্ডারি সঞ্জু স্যামসন। ১১১ রান করেন তিনি। প্রথম দুই ম্যাচে রান না পেলেও, তৃতীয় ম্যাচে রান পেলেন ভারতের উইকেটরক্ষক।

আরও পড়ুন- বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে দাপট সঞ্জুর, কৃতিত দিলেন কোচ-অধিনায়ককে


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...