Friday, April 3, 2026

দুই গোষ্ঠীর সংঘর্ষে আতঙ্ক SSKM-এ, আহত এক রোগীর আত্মীয়

Date:

Share post:

দুই গোষ্ঠীর সংঘর্ষে আতঙ্ক ছড়ালো SSKM হাসপাতালে। অভিযোগ, হকি স্টিক, উইকেট নিয়ে হাসপাতালে ঢুকে তাণ্ডব চালায় একদল দুষ্কৃতী। রোগীর আত্মীয়দের মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় আতঙ্ক ছড়ায় রোগী, রোগীর আত্মীয়দের মধ্যে।

রবিবার সকাল ৮টা নাগাদ SSKM হাসপাতালের বাইরে গোলমাল শুরু হয়। হাসপাতাল সূত্রে দাবি, সেখান থেকে আহত হয়ে একটি দল এসএসকেএম-এর ট্রমা কেয়ার চিকিৎসা করাতে আসে। সেই সময় বাইক নিয়ে ঢুকে পড়ে বিরোধী গোষ্ঠীর লোকেরা। অভিযোগ, তাঁদের হাতে হকি স্টিক, উইকেট ছিল। অভিযোগ, ট্রমা সেন্টারে চিকিৎসাধীন এক রোগীর আত্মীয়কেও বেধড়ক মারধর করা হয়। জুনিয়র চিকিৎসকদের (Junior Doctor) অভিযোগ, ‘‘কলকাতার বড় সরকারি হাসপাতালে সকাল সকাল দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়ে আবার বেরিয়েও গেল। কেউ কিছু করতে পারল না!’’ যেখানে রোগীর আত্মীয়রা আক্রান্ত হচ্ছেন সেখানে তাঁদের সুরক্ষা কোথায়? প্রশ্ন তুলেছেন চিকিৎসকরা।

প্রত্যক্ষদর্শীর সূত্রের খবর, এদিন সকালে ১০-১৫ জনের একটি দল বাইক নিয়ে হাসপাতালে ঢোকে। তাদের হাতে ছিল উইকেট এবং হকি স্টিক। তারা ট্রমা কেয়ার সেন্টারে যায়। ট্রমা সেন্টারে বাঁকুড়া থেকে আসা এক রোগী চিকিৎসাধীন রয়েছেন। রবিবারই তাঁর হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা। তাঁরই এক আত্মীয়কে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এর পর হাসপাতাল থেকে বেরিয়ে যান ওই যুবকেরা। আক্রান্ত যুবক ওই হাসপাতালেই চিকিৎসাধীন। শেষ পাওয়া খবরে দুষ্কৃতীদের মধ্যে এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।







Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...