Saturday, May 23, 2026

ছেলেকে বাঁচাতে গিয়ে শ্লীলতাহানির শিকার মা! উত্তেজনা কসবার নিউমার্কেট এলাকায়

Date:

Share post:

নাবালক ছেলেকে মারধরের হাত থেকে বাঁচাতে গিয়ে শ্লীলতাহানির (Molestation) শিকার হলেন মা। ছেলের সামনেই মায়ের শাড়ি টেনে খুলে দেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় কসবার নিউমার্কেট এলাকায়।

শুক্রবার ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে স্থানীয় একটি দোকানের সামনে মহিলার নাবালক ছেলেকে কয়েকজন মারধর করে বলে অভিযোগ। বিষয়টি নজরে আসতেই মহিলা প্রতিবাদ করেন। আর তার জেরেই অভিযুক্ত যুবকরা মহিলাকে গালিগালাজের পাশাপাশি মারধর ও শ্লীলতাহানি করে বলে অভিযোগ।

অভিযোগ পাওয়ার পর সক্রিয় হয় কসবা থানার পুলিশ (Kasba Police Station)। এলাকার সিসিটিভি( CCTV) ফুটেজ সংগ্রহ করে ইতিমধ্যে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদও শুরু করেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এদিকে ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে (Social Media) ভাইরাল হয়েছে। যেখানে ওই মহিলাকে মারধরের ভিডিও সামনে এসেছে। (যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ)।

আরও পড়ুন- দুই গোষ্ঠীর সংঘর্ষে আতঙ্ক SSKM-এ, আহত এক রোগীর আত্মীয়

Related articles

দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম 

মধ্যবিত্তের পকেটের চাপ বাড়িয়ে ফের বাড়ল জ্বালানির দাম (Petrol Diesel Price hike)। এই নিয়ে গত ১০ দিনে তৃতীয়বার...

ইমপার বৈঠকে চূড়ান্ত অসভ্যতা! পিয়াকে হেনস্থা, আস্থা ভোটে সভাপতি বদলের ইঙ্গিত

বাংলায় বিধানসভা নির্বাচনে ক্ষমতার রদবদলের পরই টালিগঞ্জ পাড়ায় রদবদলের ইঙ্গিত মিলেছে। এবার কার্যত সেই ইঙ্গিতেই শিলমোহর। ইমপার (EIMPA)...

কীভাবে পুরসভার অধিবেশন বেআইনি বাতিল: পুলিশি তদন্তের দাবিতে থানায় চেয়ারম্যানের

কলকাতা পুরসভা শুক্রবার নজিরবিহীন অধিবেশন বাতিলের সাক্ষী থেকেছে। তার পরে বিজেপির কাউন্সিলররা বিধায়কদের নেতৃত্বে কলকাতা পুরসভাতেও (Kolkata Municipal...

শহরে আসছেন মার্কিন বিদেশ সচিব রুবিও: পরিদর্শনই উদ্দেশ্য

কোয়াড বৈঠকে যোগ দিতে তিনদিনের ভারত সফরে আসছেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। শনিবার কলকাতায় পৌঁছনোর কথা তাঁর।...