Saturday, April 4, 2026

মায়ের বিদায়ে চোখে জল! বিসর্জনের আগে সিঁদুরে রাঙা হলেন তারকারা

Date:

Share post:

গত চার দিন উৎসব মুখর হয়ে উঠেছিল বাংলা (Durga Puja)। চারিদিকে আলোর রোশনাই, মণ্ডপে মণ্ডপে জনঅরণ্য। পুজোর কয়েকদিন কেটেছে একেবারে অন্যরকমভাবে। কিন্তু সময়ের নিয়মে এল দশমী (Dashami)। মনে একরাশ বিষণ্ণতা নিয়ে, উমাকে বিদায় জানানোর পালা। উৎসবের শেষ দিনে উমাকে বরণ করার ফাঁকে সিঁদুর খেলায় (Sindoor Khela Celebration) মেতে উঠলেন টলি-বলি (Tollywood- Bollywood) পাড়ার অভিনেতা-অভিনেত্রীরা।

স্বামী রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও ছেলে যুবানকে নিয়ে লালপেড়ে সাদা শাড়ি পরেই উমাকে বরণ করতে গেলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। অন্যদিকে নিজের বিয়ের পর এই প্রথম পুজো কাটলো দর্শনা বণিক (Darshana Banik)। লাল শাড়িতে সাবেকি সাজে সিঁদুরখেলা চুটিয়ে উপভোগ করলেন অভিনেত্রী। সঙ্গী ছিলেন টলি পাড়ার আর এক অভিনেত্রী স্বস্তিকা দত্ত।

মুম্বইয়ের মুখোপাধ্যায় বাড়িতেও বরণ ও সিঁদুরখেলায় মেতে ওঠেন কাজল, রানি মুখোপাধ্যায়, তনিশারা। আটপৌরে শাড়ি, গা ভর্তি সোনার গয়নায় সিঁদুর খেলতে হাজির হন রানি মুখোপাধ্যায় ( Rani Mukerji)। পরিবারের সদস্যদের গালে, মাথায়, নোয়ায় সিঁদুর ছোঁয়ান তিনি। অন্যদিকে লাল পাড় সাদা শাড়িতে সিঁদুর খেলতে পৌঁছন কাজল (Kajol Devgan)। মাকে নিজের হাতে বরণও করেন। সাদামাটা সাজে নজর কাড়েন তিনি।এদিকে সিঁদুর খেলে রাঙা হলেন নুসরত জাহান (Nusrat Jahan)। যশ দাশগুপ্তকে ( Yash Daasguptaa) সঙ্গে নিয়ে মাকে বিদায় জানালেন তিনি।

আরও পড়ুন- বাংলাদেশকে ১৩৩ রানে হারাতেই , একাধিক নজির ভারতের ঝুলিতে

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...