Saturday, June 27, 2026

উৎসবের মাঝেই ভূমিকম্প! কেঁপে উঠল অসম থেকে কাশ্মীর

Date:

Share post:

দেশজুড়ে উৎসবের আবহে ভূমিকম্পের আতঙ্ক! রবিবার সাতসকালে ভূমিকম্প জম্মু-কাশ্মীরের চেনাব উপত্যকায়। কম্পনের মাত্রা ছিল ৪.৩ ম্যাগনিটিউড। উৎসস্থল ছিল ডোডা জেলার গুন্ডো।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল ঠিক ৬টা বেজে ১৪ মিনিট নাগাদ কেঁপে ওঠে ডোডা এবং তার পার্শ্ববর্তী এলাকা। কম্পনের উৎসস্থল ছিল গুন্ডো, ভূপৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার গভীরে। তবে এদিনের ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি এখনও পর্যন্ত। উল্লেখ্য, কাশ্মীরের চেনাব উপত্যকা সাম্প্রতিক অতীতে একাধিকবার কেঁপে উঠেছে।

পাশাপাশি রবিবার কম্পন অনুভূত হয়েছে অসমেও। কম্পনের মাত্রা ছিল ৪.৬। এর আগে শনিবারই কেঁপে উঠেছিল হিমাচল প্রদেশের বেশ কিছু এলাকা। কম্পন অনুভূত হয়েছিল শিমলায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩। গত অগস্টেই পর পর কয়েকটি ভূমিকম্পে কেঁপে উঠেছিল জম্মু ও কাশ্মীর।

আরও পড়ুন- মায়ের বিদায়ে চোখে জল! বিসর্জনের আগে সিঁদুরে রাঙা হলেন তারকারা

 

Related articles

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...