Wednesday, June 24, 2026

ট্রাম্পের নির্বাচনী সমাবেশের কাছে দুই বন্দুকসহ এক ব্যক্তি আটক, চাঞ্চল্য সর্বত্র

Date:

Share post:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশস্থলের কাছ থেকে এক ব্যক্তিকে অস্ত্রসহ আটক করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার কোচেলা এলাকায় এ ঘটনা ঘটে।

শনিবার  ট্রাম্পের নির্বাচনী সমাবেশের কাছে ওই ব্যক্তি অবৈধভাবে শটগান ও গুলিভর্তি বন্দুক নিয়ে  গিয়েছিলেন। তবে ট্রাম্প ও নির্বাচনী সমাবেশে অংশ নেওয়া কারও কোনও বিপদ হয়নি।
জানুয়ারি তিনি আদালতে শুনানির মুখোমুখি হবেন।

ট্রাম্পের নির্বাচনী সমাবেশের তল্লাশি চৌকির কাছে মিলারকে আটক করা হয়। তিনি একটি কালো রঙের এসইউভি গাড়িতে চড়ে এসেছিলেন।

এর আগে পেনসিলভানিয়ায় ট্রাম্পের নির্বাচনী সমাবেশে প্রথম গুলির ঘটনা ঘটে। গুলি ট্রাম্পের কানে লাগে। এরপরে ফ্লোরিডায় ট্রাম্পের ওপর দ্বিতীয় হামলার চেষ্টা করা হয়।
রিভারসাইড কাউন্টি শেরিফ চ্যাড বিয়ানকো ট্রাম্পের সমর্থক। তিনি কোচেলাতে ট্রাম্পের নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন। সেখানে তিনি বলেন, তাঁরা কেউই জানতেন না অস্ত্রধারীর কী উদ্দেশ্য ছিল। পরে সংবাদ সম্মেলনে বিয়ানকো বলেন, যদি সাংবাদিকেরা তাঁর কাছে জানতে চান তাহলে এই মুহূর্তে তিনি বলবেন, ট্রাম্পের ওপর তৃতীয় হত্যাচেষ্টা প্রতিহত করা হয়েছে।









Related articles

বৈভবের জন্য ভিন্ন সাজঘর! ভাইয়ের ব্যাটে তাণ্ডব: ক্রিকেটে নতুন সূর্যবংশী অধ্যায়

ভারতীয় ক্রিকেটে এখন সবচেয়ে আলোচিত নাম বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। মাত্র ১৫ বছর বয়সেই জাতীয় টি২০ দলের দরজায়...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় আহতদের দেখতে এসএসকেএমে মুখ্যমন্ত্রী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ের ঘটনায় আহতদের দেখতে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...

উইকেন্ডে বন্ধ চিংড়িঘাটা ফ্লাইওভার, বিজ্ঞপ্তি জারি লালবাজারের

কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের (Orange Line of Kolkata Metro)কাজের জন্য জুন এবং জুলাই মাসে দুদিন ট্রাফিক নিয়ন্ত্রণের সিদ্ধান্ত...

মিড ডে মিলে ডিমের দাবি থেকে ‘উপযুক্ত’র ব্যাখ্যা চেয়ে গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন কুণালের

কলকাতার সরকারি স্কুলে মিড ডে মিলে দায়িত্ব দেওয়া হচ্ছে ইসকনকে। ফলে সেই পাতে পড়বে না ডিম। বুধবার, বিধানসভার...