Wednesday, June 24, 2026

নজির গড়লেন ঐহিকা-সুতীর্থা জুটি, এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জয় করলেন তাঁরা

Date:

Share post:

নজির গড়লেন ঐহিকা মুখোপাধ‌্যায় এবং সুতীর্থা মুখোপাধ‌্যায় । এশিয়ান টেবিল টেনিস চ‌্যাম্পিয়নশিপে মহিলাদের ডবলসে ব্রোঞ্জ পদক জয় করলেন ভারতীয় এই জুটি। রবিবার এশিয়ান টেবিল টেনিস চ‌্যাম্পিয়নশিপে মহিলাদের ডবলসে সেমিফাইনালে নেমেছিল ঐহিকা-সুতীর্থা জুটি। সেখানে জাপানের মিওয়া হারিমোতো ও মিউ কিহারা জুটির কাছে হারেন ভারতীয় এই জুটি। ম্যাচের ফলাফল ৪-১১, ৯-১১, ৮-১।

গতকাল ভারতীয় জুটি সেমিফাইনালে সেভাবে প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেননি। স্ট্রেট সেটে হেরে যান ঐহিকা-সুতীর্থা জুটি। ঐহিকাদের সামনে সুযোগ ছিল নতুন ইতিহাস গড়ার । কিন্তু ব্রোঞ্জেই সন্তুষ্ট থাকতে হল তাদের।

প্রতিযোগিতায় শুরুটা ভালোই করেন ঐহিকা-সুতীর্থা জুটি। কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে দুর্দান্ত পারফর্ম করেছিলেন ভারতীয় জুটি। আশা ছিল, সেমিফাইনালেও নিজেদের ছাপিয়ে যাবেন । যদিও সেই আশা পূরণ হয়নি। যদিও প্রতিযোগিতার ইতিহাসে প্রথমবার দলগতভাবে ভারতের মহিলা দল ব্রোঞ্জ পদক জয়ী হয়।

আরও পড়ুন- অজিদের কাছে ৯ রানে হার ভারতের, বিশ্বকাপ থেকে কার্যত বিদায় হরমনপ্রীতদের


 

Related articles

কেন্দ্রের থেকে গত ৫ বছরে বাংলার পাওনা টাকার শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য: দাবি তৃণমূল বিধায়কের

২০২১ থেকে ২০২৬- এই পাঁচ বছরে কেন্দ্রের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কত টাকা বকেয়া ছিল তা শ্বেতপত্র প্রকাশ...

কেন ওয়াকআউট করেননি? সাফ জবাবে কানাইয়ালালকে ধুয়ে দিলেন কুণাল

সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ হয়েছে রাজ্য বাজেট। মঙ্গলবার রাজ্যপালের ভাষণের উপর জবাবি ভাষণ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...

বৈভবের জন্য ভিন্ন সাজঘর! ভাইয়ের ব্যাটে তাণ্ডব: ক্রিকেটে নতুন সূর্যবংশী অধ্যায়

ভারতীয় ক্রিকেটে এখন সবচেয়ে আলোচিত নাম বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। মাত্র ১৫ বছর বয়সেই জাতীয় টি২০ দলের দরজায়...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় আহতদের দেখতে এসএসকেএমে মুখ্যমন্ত্রী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ের ঘটনায় আহতদের দেখতে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...