Wednesday, June 24, 2026

হাসপাতালের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ! হাই কোর্টের দ্বারস্থ আর জি করের সাসপেন্ডেড ৫১ চিকিৎসক

Date:

Share post:

হাসপাতালের সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের সাসপেন্ড হওয়া ৫১ জন জুনিয়র চিকিৎসক। এই ৫১ জনের বিরুদ্ধে হাসপাতালে থ্রেট কালচার বা হুমকি সংস্কৃতি চালানো, আতঙ্কের পরিবেশ সৃষ্টি করারও অভিযোগ রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জমা পড়ে অভিযোগের ভিত্তিতে তাঁদের সাসপেন্ড (Suspend) করা হয়। এবার হাসপাতালের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ সাসপেন্ড জুনিয়র চিকিৎসকেরা (Junior Doctor)।

আরজি কর কাণ্ডের পর রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে যে বিষয়টি সবথেকে বেশি আলোচিত হয়েছে, তা হল ‘থ্রেট কালচার’। এরপর আরজি কর হাসপাতালের (R G Kar Medical College and Hospital) প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের (Sandip Ghosh) ঘনিষ্ঠ বলে পরিচিত ৫১ জন জুনিয়র ডাক্তারকে সাসপেন্ড করে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জমা পড়ে অভিযোগের ভিত্তিতে সেই জুনিয়র ডাক্তারদের সাসপেন্ড করা হয়। তাঁদের বিরুদ্ধে মূলত থ্রেট কালচারে (Threat Culture) জড়িত থাকা-সহ একাধিক অভিযোগ রয়েছে। তাঁদের বিরুদ্ধে তদন্ত করা হবে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

আর জি কর মেডিক্যাল কলেজে তদন্ত কমিটির কোপে পড়ে সাসপেন্ড ৫০-এর বেশি ইন্টার্ন। তবে, তাঁদের দাবি তাঁরা নির্দোষ। বৃহত্তর ষড়যন্ত্রের শিকার হয়েই তাঁরা সাসপেন্ড হয়েছেন। এই অভিযোগের বিষয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চেয়ে গত বুধবার, তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষের সঙ্গে দেখা করেন এই সাসপেন্ড হওয়া ইন্টার্নদের ১০-১২জন। কুণাল জানান, কেউ যদি দোষী হন, তিনি শাস্তি পাবেন। কিন্তু যাঁরা ষড়যন্ত্রের শিকার, তাঁদের হয়ে তিনি সরকারের কাছে আবেদন জানান।

এবার হাসপাতালের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের করতে চেয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি পার্থসারথি সেনের দৃষ্টি আকর্ষণ করেন ৫১ জন জুনিয়র ডাক্তার। বিচারপতি সেন তাঁদের মামলা দায়ের করার অনুমতি দেন। ১৮ অক্টোবর মামলার শুনানি।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...