Wednesday, June 24, 2026

হৃদযন্ত্রে সমস্যা! রাজনৈতিক ডামাডোলের মধ্যে হাসপাতালে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব

Date:

Share post:

অসুস্থ শিবসেনা (ইউবিটি) প্রধান তথা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। সোমবার সকালে ৮টা নাগাদ মুম্বইয়ের রিলায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। হার্টের বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, প্রাক্তন মুখ্যমন্ত্রীর হার্টের করোনারি ধমনীতে ব্লকেজ রয়েছে। উদ্ধবের এনজিওগ্রাফি (Angiography) করানো হতে পারে বলে হাসপাতাল সূত্রে খবর।

ভোটমুখী মহারাষ্ট্রে দিনে দিনে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। রাজনীতিতে জোর চর্চা বাবা সিদ্দিকির মৃত্যুর ঘটনায়। এর মধ্যেইই এদিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন শিবসেনা (ইউবিটি) প্রধান। হৃদযন্ত্রে সমস্যার কারণে সকাল থেকেই অসুস্থ বোধ করছিলেন তিনি। বেলা বাড়তেই তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, উদ্ধবের (Uddhav Thackeray) এনজিওগ্রাফি করানো হতে পারে। এর আগে ২০১২ এবং ২০১৬ সালে তাঁর এনজিওগ্রাফি করা হয়।উদ্ধবের পরিবার সূত্রে খবর, দশেরার উৎসবে যোগ দিতে রবিবার একটি অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। রাতে সেই অনুষ্ঠান থেকে ফেরার পর থেকেই অসুস্থবোধ করতে থাকেন। ওই অবস্থায় রাত কাটানোর পর এদিন সকালে পরিস্থিতি আরও খারাপের দিকে যায়। ওই অবস্থায় কোনওরকম ঝুঁকি না নিয়ে উদ্ধবকে মুম্বইয়ের রিলায়েন্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন (Hospitalize) রয়েছেন তিনি।







Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...