Saturday, April 4, 2026

বিধায়কের গাড়ির বনেটে অশ্লীল নাচ! প্রশ্নে বিজেপি কাউন্সিলরের শিক্ষা

Date:

Share post:

বিধায়কের গাড়ির বনেটে উঠে অশ্লীল কাজ বসিরহাটের (Basirhat) এক বিজেপি কাউন্সিলরের মেয়ের। বাবা-মায়ের উপস্থিতিতে হেনস্থা বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় ও তাঁর দেহরক্ষীদের। ঘটনায় আদতে বিধায়ক ও স্থানীয়দের প্রশ্নের মুখে বিজেপি কর্মী ও তাঁদের পরিবারের শিক্ষা। থানায় অভিযোগও জানান বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় (Saptarshi Banerjee)।

রবিবার রাত প্রায় সাড়ে ১১টা নাগাদ টাকিতে ইছামতি নদীর বিসর্জনের কর্মসূচি সেরে ফিরছিলেন বসিরহাট দক্ষিণ (Basirhat South) কেন্দ্রের বিধায়ক ডাঃ সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। টাকি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাছে ভিড় করেছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। পাশ কাটিয়ে যেতে গেলে ১৫ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর (councilor) উমা মণ্ডল ও তাঁর স্বামী অরবিন্দ মণ্ডল রীতিমত হামলা চালায় বিধায়কের গাড়ির উপর।

বিধায়কের দেহরক্ষীদের গায়ে হাত তোলা হয়। বাধা দিতে গেলে কাউন্সিলরের মেয়ে সরকারি গাড়ির বনেটে (bonnet) উঠে বসে পড়ে। হুমকি দেওয়ার পাশাপাশি অশ্লীল ভঙ্গী করে মেয়েটি। সেই ভিডিও এলাকায় ভাইরালও (viral) হয় (ভাইরাল ভিডিওর সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি)।

গোটা ঘটনায় বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বিজেপি বাংলার সংস্কৃতি কৃষ্টি সম্প্রীতি জানে না। সেই জন্যই বাংলার মানুষ তাঁদের প্রত্যাখ্যান করেছে। এমনকি অসুস্থ অবস্থায় সরকারি গাড়ির বনেটে বসে অশ্লীলতার প্রতিবাদ করেন তিনি৷ ঘটনায় হাসনাবাদ থানায় (Hasnabad police station) লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...