Wednesday, June 24, 2026

বীরভূমে কয়লাখনিতে বিস্ফোরণে রাজ্যের কাছে রির্পোট তলব হাই কোর্টের

Date:

Share post:

বীরভূমের কয়লাখনি (Coal Mine) বিস্ফোরণে ৭ শ্রমিকের মৃত্যু নিয়ে রাজ্যের রিপোর্ট তলব করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ। বীরভূমের কয়লাখনিতে বিস্ফোরণে শ্রমিকদের মৃত্যু নিয়ে আগেই মামলা হয়েছিল কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)। সোমবার সেই মামলার শুনানিতে ৫ নভেম্বর রাজ্যের রিপোর্ট তলব বিচারপতির। পাশাপাশি সম্ভব হলে ফরেনসিক রিপোর্টও (Forensic Report) পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। ৫ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি। ওইদিনই রাজ্যের তরফে পেশ করা রিপোর্ট খতিয়ে দেখা হবে।

বীরভূমের খয়রাশোলে কয়লাখনিতে ৭ অক্টোবর বিস্ফোরণের (Explosion) জেরে সাতজন শ্রমিকের মৃত্যু হয়। গঙ্গারামচক কয়লাখনি থেকে কয়লা উত্তোলনের সময় দুর্ঘটনাটি ঘটে। খয়রাশোলের এই কয়লাখনি রাজ্য সরকারের মালিকানাধীন। ফলে এই দুর্ঘটনার পর প্রতি স্বজনহারা পরিবারগুলিকে সরকারি চাকরির পাশাপাশি ৩০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

বিস্ফোরণের ঘটনায় এনআইএ (NIA) তদন্ত চেয়ে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস। প্রধান বিচারপতি সেই মামলা দায়েরের অনুমতি দেওয়ার পর বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চে সেই মামলা ওঠে। পুজোর পর আজকের শুনানিতে রাজ্য সরকারের রিপোর্ট চাওয়া হল। কী ধরনের বিস্ফোরক ঘটেছে? এই বিস্ফোরণের জন্য দায়ী কারা, তা নিয়ে রিপোর্ট পেশ করবে রাজ্য। ৫ নভেম্বরে এই রিপোর্ট পেশে করতে হবে। সেই দিন এই মামলার পরবর্তী শুনানি।

আরও পড়ুন- এমার্জিং এশিয়া কাপের জন্য ঘোষণা ভারতীয় দল, নেতৃত্বে তিলক বর্মা

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...