Thursday, June 25, 2026

ভারত-অস্ট্রেলিয়া টেষ্ট, কোহলিকে নিয়ে পরিকল্পনা শুরু স্টার্কের

Date:

Share post:

সামনেই ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। নভেম্বর থেকে শুরু বর্ডার গাভাস্কর ট্রফি। এই সিরিজ ইতিমধ্যেই ফুটতে শুরু করেছেন ক্রিকেটপ্রেমীরা। উত্তেজনায় ফুটছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার মিচেল স্টার্কও। জানালেন বিরাট কোহলিকে বল করার জন্য মুখিয়ে রয়েছেন তিনি।

এই নিয়ে অজি ক্রিকেটার স্টার্ক বলেন, “ কোহলির সঙ্গে দ্বৈরথ খুব উপভোগ করি। কারণ একে অপরের বিরুদ্ধে অনেক খেলেছি। বেশ কিছু ভাল লড়াইয়ের সাক্ষী থেকেছি। এক-দু’বার আউটও করেছি। তবে আমার বিরুদ্ধেও ও অনেক রান করেছে। তাই এটা এমন একটা লড়াই যা দু’জনেই উপভোগ করি।”

তবে শুধুবিরাট নন, টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীরের প্রশংসা করেন স্টার্ক। তিনি বলেন, “কলকাতায় খেলার অভিজ্ঞতা থেকে বলতে পারি খেলাটার ব্যাপারে দারুণ ভাবনাচিন্তা রয়েছে গম্ভীরের। সব সময় বিপক্ষের থেকে এগিয়ে ভাবে। কীভাবে বল হাতে দ্রুত বিপক্ষকে আউট করে দেওয়া যায় বা ব্যাটিংয়ের সময় রান করা যায় সেই নিয়ে ভাবে।” এখানেই না থেমে স্টার্ক আরও বলেন, “ তবে একজন ক্রিকেটারকে নিয়ে আমি ভাবতে রাজি নই। গোটা দলকে নিয়ে ভাবছি। ছোটখাটো ব্যাপারে টেক্কা দিতে চাই। সেটা টেকনিক্যাল কিছু, ফিল্ডিং সাজানোর মতো জিনিসও হতে পারে। গম্ভীরের সঙ্গে কাটানো নয় সপ্তাহ দারুণ ছিল।”

আরও পড়ুন- রঞ্জিট্রফিতে উত্তরপ্রদেশের বিরুদ্ধে ড্র বাংলার


Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...