Saturday, April 4, 2026

দুর্গাপুজোর কার্নিভাল ঘিরে জমে উঠেছে রেড রোড

Date:

Share post:

বাঙালির সেরা উৎসব এবছরের মতো শেষ পর্যায়ে। তবে এখনও দুর্গাপুজোর কার্নিভাল বাকি আছে। যা নিয়ে আম জনতার উন্মাদনা তুঙ্গে। রেড রোড জমে উঠেছে সেরার সেরা পুজোগুলির পদযাত্রার সাক্ষী হতে। সেই সঙ্গে প্রস্তুত লালবাজারও। বিপুল জন সমাগম সামলাতে বাড়তি ফোর্স মোতায়েন করছে কলকাতা পুলিশ।

ইতিমধ্যেই উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে লালবাজারে বিশেষ বৈঠক হয়েছে। শেষমুহূর্তের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা কী অবস্থায় তা নিয়ে খোঁজখবর নিয়েছেন খোদ পুলিশ কমিশনার মনোজ ভার্মা। পাশাপাশি পুজোর সময় একাধিক মণ্ডপে আর জি করের ঘটনার প্রতিবাদ-স্লোগান শোনা গিয়েছে। তার জেরে কার্নিভালে  নিয়ে বাড়তি সতর্ক পুলিশ।

প্রতিবছরের মতো এবারও মঙ্গলবার রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল। সেখানে উপস্থিতি থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বরা। সেখানেই হাজির হবে পঞ্চাশের বেশি পুজো কমিটি। কুইনস ওয়ে থেকে প্রবেশ করবে একের পর এক ট্যাবলো। কার্নিভালে সামিল হয়ে সেগুলি একে একে এগিয়ে যাবে বাজে কদমতলা ঘাটের দিকে। সেখানেই কার্নিভালে অংশগ্রহণ করা প্রতিমাগুলির নিরঞ্জন প্রক্রিয়া সম্পন্ন হবে।

একই সঙ্গে গঙ্গাতেও রিভার ট্রাফিক পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বিভাগকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, কুইনস ওয়ে থেকে ঘাট পর্যন্ত রাস্তায় থাকছে পৃথক পুলিস বাহিনী। লালবাজার সূত্রে খবর, গোটা এলাকাটিকে বিশেষ নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। দু’জন অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার অফিসাররা সার্বিকভাবে গোটা বিষয়টি তদারকি করবেন। তাদের সাহায্য করবেন যুগ্ম কমিশনার ও ডেপুটি কমিশনাররা। কলকাতা পুলিশ জানিয়েছে, কার্নিভাল উপলক্ষ্যে রেড রোড ও তার আশপাশের চত্বরে প্রায় দেড় হাজার পুলিশ বাহিনী মোতায়েন করা হচ্ছে। সেখানে পুলিসি বার্তালাপের জন্য বিশেষ ওয়ারলেস টাওয়ার বসানো হয়েছে।









Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...