Monday, April 6, 2026

ভারতের মাটিতে চিনের জনপদ! যুদ্ধের প্রস্তুতি নিয়ে কোথায় নজরদারি, প্রশ্ন

Date:

Share post:

প্যাংগংয়ের ধারে চিনের আস্ত জনপদ! একেবারে যুদ্ধের প্রস্তুতি প্রতিবেশি দেশের। অথচ ভারতের গোয়েন্দা নজরদারি এড়িয়ে কীভাবে এত কিছু। নাকি সব জেনেও চুপ নরেন্দ্র মোদি সরকার, প্রশ্ন রাজনৈতিক থেকে কূটনৈতিক মহলে।

এর আগেই উপগ্রহ চিত্রে দেখা গিয়েছিল, প্যাংগংয়ের উত্তর এবং দক্ষিণ তীরের একটা অংশ জুড়ে কংক্রিটের সেতু তৈরি করছে লাল ফৌজ। শুধু তাই নয় এই ৪০০ মিটার সেতুর উপর দিয়ে যান চলাচল করছিল তাও দেখা গিয়েছে। এবার যা দেখা গিয়েছে তা দেখে উদ্বেগে ভারত। প্যাংগংয়ের উত্তর তীরে সামরিক ব্যবহারের জন্য একাধিক বিল্ডিং তৈরি করে ফেলেছে চিনা সেনা।

আমেরিকার ম্যাক্সার টেকনোলজিসের ৯ অক্টোবরের উপগ্রহচিত্রগুলিতে দেখা গিয়েছে, প্রকৃত নিয়ন্ত্রণরেখার ৩৮ কিলোমিটার এলাকার মধ্যে কমপক্ষে ১০০ টি বিল্ডিং তৈরি করেছে চিনা সেনা। এই বিল্ডিংগুলির প্রতিটিতেই ৬ থেকে ৮ জন করে থাকতে পারেন অনায়াসে। অথবা ১০ টন করে সরঞ্জাম মজুত করে রাখা যায় সেই সব বিল্ডিংয়ে। সেখানে রয়েছে প্রশাসনিক ভবন ছাড়াও সেনার আবাসন। শুধু তাই নয়, রয়েছে ১৫০ মিটারের একটি জায়গা। সেটি সম্ভবত হেলিকপ্টার ওঠা-নামার জন্য তৈরি করা হচ্ছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, সংবেদনশীল ওই অঞ্চলে চিনা সেনা বিল্ডিং তৈরি শুরু শুরু করে গত এপ্রিল মাসে।

এই ধরনের বসতি তৈরি করে চিন কূটনৈতিকভাবে ভারতের ওপর পালটা চাপ তৈরি করতে পারে বলে জানিয়েছেন নর্দার্ন কমান্ডের প্রাক্তন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ডিএস হুডা।

আরও পড়ুন- চিকিৎসকদের কর্মবিরতিতে রোগী হয়রানি, উত্তেজনা উত্তরবঙ্গ মেডিক্যালে


Related articles

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...

কলকাতা নিয়ে পাকিস্তানের হুমকি: কেন মোদি বললেন না স্ট্রং অ্যাকশন হবে, জবাব দাবি মমতার

দেশের ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রকের কারণে এখনও দেশের মানুষের মনে পহেলগাম হামলার ক্ষত গদগদে। এক বছর না পেরোতেই ফের...

সপ্তাহের শুরুতেই ব্যাহত মেট্রো পরিষেবা! এমজি রোড স্টেশনে ঝাঁপ

সপ্তাহের শুরুর দিনে ব্যাহত মেট্রো (Kolkata metro Service) পরিষেবা। সোমবার সকাল ১১ টা ৩৫ নাগাদ এক যুবক এমজি...

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...