Friday, June 26, 2026

চিকিৎসকদের কর্মবিরতিতে রোগী হয়রানি, উত্তেজনা উত্তরবঙ্গ মেডিক্যালে

Date:

Share post:

চিকিৎসা পরিষেবা না দিয়ে আন্দোলনে ব্যস্ত ডাক্তাররা, আর হাসপাতালে এসে হয়রান হতে হচ্ছে রোগী এবং তাঁর পরিবারের লোকেদের। কোথাও প্রতীকী অনশন কোথাও আংশিক কর্মবিরতি – এই দুইয়ের জেরে বহির্বিভাগে পরিষেবা না মেলার অভিযোগে উত্তেজনা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে (North Bengal Medical College)। মঙ্গলবার সকালে হাসপাতালের আউটডোরে চিকিৎসা করাতে যান রোগীরা। তাঁদের অভিযোগ, বহির্বিভাগের একাংশ বন্ধ থাকায় তাঁরা চিকিৎসা পরিষেবা পাননি। এরপরেই সুপারের ঘরের সামনে বিক্ষোভ শুরু হয়।

দিনের পর দিন আন্দোলনের নামে নিজেদের দায়িত্ব থেকে মুখ ঘুরিয়েছেন ডাক্তাররা। কখনও বিক্ষোভ কর্মসূচি কখনও বা প্রতিবাদের নামে খবরের ভেসে থাকার চেষ্টায় রোগী পরিষেবা বন্ধ করে একগুচ্ছ দাবি আদায়ের ব্যস্ত জুনিয়র চিকিৎসকরা (WBJDF)। প্রাথমিকভাবে তাঁরা জানিয়েছিলেন যে সিনিয়ররা পরিষেবা দিচ্ছেন বলে স্বাস্থ্যক্ষেত্রে কোনও সমস্যা হবে না। কিন্তু যত দিন এগোচ্ছে দেখা যাচ্ছে সিনিয়ররাও আন্দোলনকে সমর্থন দেওয়ার নাম করে থেকে হাত তুলে নিচ্ছেন। এর ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। আক্রোশ বাড়ছে ডাক্তারদের উপর। তারই প্রতিফলন দেখা গেলে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। রোগীর পরিবারের অভিযোগ সকাল থেকে হন্যে হয়ে দাঁড়িয়ে থেকেও পরিষেবা মিলছে না। এরপরই তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করলে নিরাপত্তারক্ষীরা বাধা দেওয়ার চেষ্টা করে। দুপক্ষের বচসা গড়ায় হাতাহাতিতে।বিক্ষোভকারীদের দাবি, চিকিৎসকদের কর্মবিরতির কারণে তাঁরা বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না। এটা কোনও একদিনের বিক্ষিপ্ত ঘটনা নয়, প্রতিদিন এসে ফিরে যেতে হচ্ছে তাঁদের। পাশাপাশি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলতে চাইলে নিরাপত্তারক্ষীরা বাধা দেন বলেও অভিযোগ। শিলিগুড়ি-সহ শহরতলির দূরদূরান্ত থেকে রোগীরা ভিড় জমাতে থাকেন উত্তরবঙ্গ মেডিক্যালে। মনোরোগ বিভাগ, স্নায়ুরোগের মতো গুরুত্বপূর্ণ বিভাগে কোনও পরিষেবা না মেলায় হতাশ রোগীর আত্মীয়রাও। হাসপাতালে বিক্ষোভ ভাঙচুর অশান্তি সহ ভাঙচুরের অভিযোগে দুই মহিলা সহ তিন জনকে আটক করা হয়েছে।

 

Related articles

কুণালের আর্জির ২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন! শ্রমিকদের বিনামূল্য খাবারের ব্যবস্থা মুখ্যমন্ত্রীর

আগের দিন বিধানসভার করিডরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)কাছে আর্জি তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh)। আর পরেরদিন...

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...

রামমন্দিরে ৩৫০০ কোটির অনুদান নয়ছয়! গ্রেফতার ৮ কর্মী

অযোধ্যার রাম মন্দিরের ভক্তদের দেওয়া অনুদান আত্মসাতের অভিযোগ ঘিরে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এবার অনুদান চুরির অভিযোগে গ্রেফতার...

ম্যাঙ্গালোরের মঞ্চে DDLJ ম্যাজিক ‘পাঠান’ শাহরুখের 

বয়স যে সংখ্যা মাত্র, কাজের প্রতি ভালোবাসা আর ১০০ শতাংশ পেশাদারিত্ব থাকলে যে সিনিয়র সিটিজেন হয়েও নয়ের দশকের...