Saturday, April 4, 2026

রেড রোডে দুর্গাপুজোর বর্ণাঢ্য কার্নিভাল, সেরা গান মুখ্যমন্ত্রী লেখা “অঞ্জলি লও”

Date:

Share post:

প্রতিবারে মতো এবারও বর্ণাঢ্য দুর্গাপুজোর কার্নিভালের (Carnival) রেড রোডে (Red Road)। মঙ্গলবার অনুষ্ঠানের সূচনা হয় স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) লেখা ও সুর দেওয়া গান দিয়ে। মঞ্চে গানটি পরিবেশনা করেন সঙ্গীতশিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। গানের তালে নৃত্য পরিবেশন করা হয়। এই গানে অনেক পুজো কমিটিই এই গানে নাচ করেন। গানটিকে কার্নিভ্যালের সেরা গান হিসেবে এদিনের মঞ্চে ঘোষণা করা হয়।

এদিন দুপুর গড়াতেই রেড রোডে মানুষের ভিড় উপচে পড়ে। নির্দিষ্ট সময়ের আগেই সব আসন কানায় কানায় ভরে যায়। চারটের আগেই রেড রোডে পৌঁছে যান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। মঞ্চে তাঁর সঙ্গে উপস্থিত মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস। ছিলেন তারকা সাংসদ-বিধায়করা। সঙ্গে টলিউডের অভিনেতা-অভিনেত্রীরাও। রয়েছেন সাংসদ সায়নী ঘোষ, জুন মালিয়া, রচনা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন সাংসদ নুসরত জাহান, বিধায়ক সোহম চক্রবর্তী। পরে অনুষ্ঠানের পরে যোগ দেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, শ্রীতমা ভট্টাচার্য। ছিলেন সুভদ্রা, সৌমিতৃষা, ভরত কল, নীল-সহ টলিউডের একঝাঁক নক্ষত্র। বহু বিদেশি অতিথি উপস্থিত ছিলেন।

এদিন রেড রোডের কার্নিভালে মোট ৮৯টি পুজো অংশগ্রহণ করে। এদিনের কার্নিভালে (Carnival) গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের পুজোর শোভাযাত্রায় পুরোভাগে ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মুখ্যমন্ত্রীর লেখা গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন চন্দ্রিমা। পাশাপাশি, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের শোভাযাত্রায় নৃত্য পরিবেশন করেন বিধায়ক-অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। আলিপুর বডিগার্ড লাইনস-এর হয়ে অনুষ্ঠান করেন ঋতুপর্ণা সেনগুপ্ত।







Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...