Tuesday, June 23, 2026

ডেপুটি হিসাবে কেমন বুমরাহ? মুখ খুললেন রোহিত

Date:

Share post:

বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সহ-অধিনায়ক না থাকলেও, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক যশপ্রীত বুমরাহ। রোহিত শর্মার ডেপুটি বুমরাহ। আর সহ-অধিনায়ক হিসাবে বুমরাহকে পেয়ে উচ্ছ্বসিত ভারত অধিনায়ক রোহিত শর্মা। কিউইদের বিরুদ্ধে মাঠে নামার বুমরাহকে নিয়ে প্রশংসা করেন হিটম্যান।

এদিন রোহিত বলেন, “ বুমরাহ প্রচুর ক্রিকেট খেলেছে। আমরা এক সঙ্গে প্রচুর ক্রিকেট খেলেছি। খেলাটা বুমরাহ বেশ ভাল বোঝে। ওর ক্রিকেট মস্তিষ্কও ভাল। তবে বুমরাহ খুব বেশি নেতৃত্ব দেয়নি। তাই কৌশলগত ভাবে কতটা ভাল, সেটা বলতে পারব না। দু’একটা টেস্টে নেতৃত্ব দিয়েছে। তবে ওর সঙ্গে কথা বললেই বোঝা যায়, ক্রিকেট সম্পর্কে ওর ধারণা কত স্বচ্ছ। ও জানে কখন কোনটা করা দরকার। কঠিন পরিস্থিতিতে নানা পরামর্শও দেয় বুমরাহ। আমাদের দলে নেতৃত্ব দেওয়ার মতো জায়গায় যারা রয়েছে, তাদের মধ্যে অন্যতম বুমরাহ।“ এখানেই না থেমে রোহিত বলেন, “ দলকে যারা নেতৃত্ব দেয়, তাদের মধ্যে রয়েছে বুমরাহ। তরুণ বোলারদের দেখভাল করে। ওদের সাহায্য করে। যথেষ্ট অভিজ্ঞ ক্রিকেটার। দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বুমরাহ উপযুক্ত ব্যক্তি।“

আরও পড়ুন- বিতর্কে এমবাপে, উঠল ধর্ষণের অভিযোগ, মুখ খুললেন ফ্রান্স ফুটবলার


Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...