Saturday, June 20, 2026

কার্নিভালে প্রশংসিত রামমোহন সম্মিলনীর গয়না শিল্পী, হুইল চেয়ারে নিয়ে এলেন কুণাল

Date:

Share post:

রেড রোডে পুজোর কার্নিভালে অন্যান্য জমকালো ক্লাবের পুজোর শোভাযাত্রায় নজর কাড়ে রামমোহন সম্মিলনী। তার কারণ শুধু তাদের থিম নয়, প্রতিমার গয়না শিল্পীকে নিজে হুইল চেয়ার ঠেলে কার্নিভালে নিয়ে আসেন তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা এই পুজোর অন্যতম প্রধান উদ্যোক্তা কুণাল ঘোষ। গয়না শিল্পী নমিতা বিশ্বাসের কাজের প্রশংসা করে তাঁকে একটি ময়ূরের পেখমের হাতপাখা উপহার দেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রামমোহন সম্মিলনীর এবারের থিম ছিল বাংলার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতের কাজ। এর মাধ্যমে তাঁরা পরিচিতি পাচ্ছেন। পাচ্ছেন আয়ের পথ। এবারে রামমোহন সম্মিলনীর পুজোয় দুর্গা-সহ সব দেবদেবীর গয়না তৈরি ঠাকুরনগরের শিল্পী নমিতা বিশ্বাসের। নমিতার একটি পা অনেকটা ছোট আর দুর্বল। বেশি হাঁটতেই পারেন না। কিন্তু হাতের ঝিনুকের কাজ অসামান্য। সরস মেলায় তাঁকে আবিষ্কার করেন কুণাল ঘোষ। তাঁকেই বরাত দেওয়া হয় দুর্গাপুজোর সব দেবদেবীর গয়না বানানোর। নিখুঁত হাতে ঝিনুক দিয়ে গড়েছিলেন সেই গয়না যা দেখে চোখ ফেরানো যায়নি।

পুজো কার্নিভালে যোগ দেয় রামমোহন সম্মিলনী। হুইল চেয়ারে নমিতা বিশ্বাসকে বসিয়ে নিজেই নিয়ে আসেন তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ। নমিতার প্রশংসা করে একটি ময়ূরপেখমের পাখা উপহার দেন মুখ্যমন্ত্রী। আর প্রতিদিন দলের হয়ে বিরোধীদের চোখা চোখা প্রশ্নবাণের পাল্টা তোপ দাগা কুণাল ঘোষকে এই ভূমিকায় দেখে হতবাক তাঁর সমালোচকরাও।

আরও পড়ুন- ‘দ্রোহ’ বলে বিপাকে CPM, কুণালের খোঁচার জবাব দিতে আসতে হল পবিত্র সরকারকে!

 

 

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...