Friday, June 26, 2026

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একাদশ নিয়ে এখনই মুখ খুলতে নারাজ রোহিত

Date:

Share post:

আগামিকাল থেকে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ। কিউইদের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল। সদ্য বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয় করেছে রোহিত শর্মার দল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেই লক্ষ্যেই যে নামছে টিম ইন্ডিয়া , সেকথা জানাতে ভুললেন না ভারত অধিনায়ক রোহিত শর্মা।

দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের সময় বৃষ্টি বাঁধা হয়েছিল। নিউজিল্যান্ড ম্যাচেও রয়েছে বৃষ্টির ভ্রুকুটি। তাই এখনই প্রথম একাদশ নিয়ে মুখ খুললেন না ভারত অধিনায়ক। পরিস্থিতি অনুযায়ী দল সাজানো হবে জানান রোহিত । এই নিয়ে সাংবাদিক সম্মেলনে ভারত অধিনায়ক বলেন, “ সব কিছুই নির্ভর করবে পরিস্থিতির উপর। আজ বৃষ্টি হয়েছে। পিচ ঢাকা ছিল। আমরা আগামিকাল সকালে এই বিষয়ে সিদ্ধান্ত নেব। তিন পেসারে নামব না দুই পেসারে, কোনটা আমাদের সেরা একাদশ হতে পারে। আমরা সমস্ত বিকল্প খোলা রাখতে চাই।“ এখানেই না থেমে রোহিত আরও বলেন, “ দেখা যাক দিনটা কেমন যায়। তারপর আমরা সিদ্ধান্ত নেব। কানপুরে আমরা দুদিনের বেশি সময় পাইনি। তারপর ঠিক করি জয়ের জন্য ঝাঁপাব। এখানে কী হবে জানি না। সামনে কী আছে সেটা বুঝে সিদ্ধান্ত নেওয়া যাবে। এখানেও আমরা জেতার জন্য ঝাঁপাব।“

আরও পড়ুন- অজিদের বিরুদ্ধে টেস্টে কি দেখা যাবে শামিকে ? মুখ খুললেন রোহিত


Related articles

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...