Monday, June 22, 2026

শরতের ঝলমলে আকাশে আজ বৃষ্টির ভ্রুকুটি! বিকেলেই আবহাওয়ার বড় বদল

Date:

Share post:

কলকাতার দুর্গাপুজো কার্নিভালে (Durga Puja Carnival) আজ বৃষ্টি ভিলেন হবে কি? কেমন থাকবে চলতি সপ্তাহের আবহাওয়া? আপডেট দিলেন আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather department) আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত (Somnath Dutta)। শরতের ঝলমলে আকাশের মাঝে দক্ষিণবঙ্গে মঙ্গলবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। পাকাপাকিভাবে বর্ষা বিদায় নিলেও স্থানীয় মেঘের কারণে কলকাতা-সহ শহরতলির বিভিন্ন জেলা, দুপুরের পর থেকে ভিজতে পারে বলে আশঙ্কা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর বলছে দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে জলীয় বাষ্প ঢুকে স্থানীয় ভাবে বৃষ্টির সম্ভাবনা বাড়াবে।কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলি থেকে বিক্ষিপ্ত ভাবে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। শেষ খবর পাওয়া অনুযায়ী দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে দুটি পৃথক নিম্নচাপ তৈরি হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তও রয়েছে। কলকাতায় আজ দুর্গাপুজো কার্নিভাল (Durga Puja Carnival) রয়েছে। দুপুরের পর থেকে আবহাওয়ার বদল হবে, মঙ্গলবার বিকেল বা সন্ধের থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শুক্র-শনিবার পর্যন্ত আংশিক মেঘলা আকাশ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা বলছেন হাওয়া অফিসের কর্তারা। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং-সহ পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, বাকি জেলাতে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে।

 

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...