Monday, April 6, 2026

ভোট প্রচারে খয়রাতির প্রতিশ্রুতি! কেন্দ্র-নির্বাচন কমিশনের মত কী? জানতে চেয়ে সুপ্রিম নোটিশ

Date:

Share post:

ভোট প্রচারে খয়রাতির প্রতিশ্রুতি নিয়ে কেন্দ্র ও নির্বাচন কমিশনের মত কী? জানতে চাইল সুপ্রিম কোর্ট। ভোট প্রচারে খয়রাতির প্রতিশ্রুতিকে ঘুষ হিসেবে গণ্য করার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা দায়ের হয়। সেই মামলার শুনানিতে মঙ্গলবার নোটিশ জারি করে কেন্দ্রীয় সরকার (Central Government) ও নির্বাচন কমিশনের (Election Commission) অবস্থান জানতে চাইল শীর্ষ আদালত।

বিনামূল্যের খয়রাতি নিয়ে রাজনৈতিক দলগুলি যেভাবে বেলাগাম প্রতিশ্রুতি দেয় তাতে সরকারি কোষাগারের উপর এবং করদাতাদের উপরই আর্থিক চাপ বাড়ে। কিন্তু প্রাক-নির্বাচনী এই প্রতিশ্রুতি পূরণ করার বিষয়টি নিশ্চিত করার কোনও ব্যবস্থা নেই। এই অভিযোগ জানিয়ে মামলা করেছিলেন বেঙ্গালুরুর বাসিন্দা শশাঙ্ক জে শ্রীধর। এদিন সুপ্রিম কোর্টে সেই মামলা ওঠে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, জাস্টিস জেবি পারদিওয়ালা এবং জাস্টিস মনোজ মিশ্রের বেঞ্চে।শশাঙ্কের আবেদন ছিল যে রাজনীতিক দল নির্বাচনী প্রচারে খয়রাতির প্রতিশ্রুতি দেয়, তাদের বিরুদ্ধে পদক্ষেপ করুক নির্বাচন কমিশন। এর প্রেক্ষিতেই নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট (Supreme Court)।






Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...