Monday, March 16, 2026

ফের রাজ্যে অমিত শাহ! উপনির্বাচনে ভাঙা দলকে কীসের বার্তা?

Date:

Share post:

উৎসবের মরশুমেই ফের বঙ্গ সফরে অমিত শাহ (Amit Shah)। বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের নামে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের পরিকল্পনা থাকলেও ভাঙা বঙ্গ বিজেপিকে বার্তা দেওয়াই উদ্দেশ্য মোদি প্রশাসনের সেকেন্ড ইন কম্যান্ডের। ইতিমধ্যেই ঘোষণা হয়েছে রাজ্য়ের ছয় বিধানসভায় উপনির্বাচন (by election)। তার মধ্যে একটি বিজেপির জেতা আসন। দলের রাজ্য নেতাদের ভুলে সেই আসন হাতছাড়া হওয়ার আগে বার্তা দিতে চান শাহ, অনুমান রাজনৈতিক মহলে।

বিজেপির সাংসদ নির্বাচিত হওয়ার পরে রাজ্য সভাপতি পদ থেকে পদত্যাগ করেননি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। নতুন রাজ্য সভাপতির নামও ঘোষণা করেনি বিজেপি (BJP)। এই পরিস্থিতিতে মাৎস্যন্যায়ের বঙ্গ বিজেপিকে এক ছাতার তলায় মাত্র একদিনই দেখা গিয়েছিল। লোকসভা নির্বাচনের ফলাফল বিজেপির বিপক্ষে যাওয়ার পরেও ঐক্যের হাওয়া খেলেনি বঙ্গ বিজেপিতে, যা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে যথেষ্ট চিন্তার। এই চিড় প্রকাশ্যে আসতে কখনও সুকান্ত কখনও শুভেন্দুকে দিল্লিতে ডেকে আলোচনাও চালিয়েছেন অমিত শাহ।

এবার সদস্য সংগ্রহের নামে তিনি নিজেই আসছেন বাংলায়। ২৪ অক্টোবর বাংলায় পা রাখতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Ministry of Home Affairs)। উপনির্বাচনের দিন ঘোষণা হয়েছে ১৩ নভেম্বর। নির্বাচনে মাদারিহাট (Madarihat) কেন্দ্র ধরে রাখার চ্যালেঞ্জ যেমন রয়েছে বিজেপির সামনে, তেমনই অন্য পাঁচটি তৃণমূলের আসনের থেকে একটিও যদি ছিনিয়ে নিতে পারা যায়, তা বঙ্গ বিজেপির মনোবলের উপর প্রভাব ফেলতে পারে। সেই সঙ্গে ২৬-এর নির্বাচনের প্রস্তুতি হিসাবেও এই উপনির্বাচনকে কাজে লাগাতে চাইছেন অমিত শাহ। কারণ তার মধ্যে একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচন ব্যস্ত রাখবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে।

spot_img

Related articles

ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন 

রাজ্যে এখনও বিবেচনাধীন তালিকায় ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। তবে সেই সংখ্যা দ্রুত কমানোর উদ্যোগ নেওয়া...

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...