Saturday, April 4, 2026

পাকিস্তানে জঙ্গি-বিরোধী বার্তা জয়শঙ্করের, স্বাগত জানালো না এসসিও দেশগুলি!

Date:

Share post:

ভারত পাকিস্তান এক মঞ্চে থাকলে জঙ্গিদমন নিয়ে আলোচনা হবে না, এমনটা হতেই পারে না। সেই সঙ্গে এসসিও (SCO) মঞ্চে চিনের উপস্থিতি ভালো প্রতিবেশী হওয়ারও দাবি জানালেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। তবে রাশিয়া-চিনের নেতৃত্বে সংঘটিত এসসিও বৈঠকে ভারতের জঙ্গিবিরোধী, বিচ্ছিন্নতা বিরোধী, চরমপন্থী বিরোধী বার্তাকে তেমন আমল দেওয়া হল না। ইসলামাবাদে (Islamabad) আয়োজিত এসসিও বৈঠকে তার থেকে বেশি গুরুত্ব পেল বাণিজ্যিক চুক্তি ও কর্মসংস্থান।

বুধবার পাকিস্তানের ইসলামাবাদে (Islamabad) অনেক জল্পনার পরে এসসিও (SCO) বৈঠকে যোগ দেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানেই তিনি তিন অশুভ (three evils) বলে উল্লেখ করেন আতঙ্কবাদ (terrorism), বিচ্ছিন্নতাবাদ (separatism) ও চরমপন্থাকে (extremism)। বিশ্বাস, পাস্পরিক আলাপচারিতা, বন্ধুত্বপূর্ণ প্রতিবেশীর সম্পর্কের মধ্যে দিয়ে এই সমস্যার সমাধানে পৌঁছানোর বার্তা দেন তিনি। বাণিজ্য ও পরিবহনের ক্ষেত্রে পক্ষপাতিত্বের নজির থাকলে কোনওভাবেই এসসিও অন্তর্ভুক্ত দেশগুলির পক্ষে এগিয়ে যাওয়ার সম্ভব হবে না বলেই দাবি করেন তিনি।

এসসিও (SCO)-র ২৩তম বৈঠকে সংগঠনের অন্তর্ভুক্ত দেশগুলির মধ্যে নিয়ম মেনে, বিভাজন মানসিকতা থেকে সরে এসে, উন্মুক্ত, সঠিক, গঠনমূলক ও স্বচ্ছ বহুমতক্রমে সিদ্ধান্ত নিয়ে বাণিজ্যে জোর দেওয়া হয়। সেই সঙ্গে আন্তর্জাতিক খাদ্য সংকটের বিরুদ্ধে লড়াইয়ের পন্থা ও ওষুধের ব্য়বহারের উপর জোর দেওয়া হয়। এই প্রসঙ্গে ভারতের চিরাচরিত ওষুধ (traditional medicine) নিয়ে ভারতের ভূমিকার প্রশংসা করা হয়। এছাড়াও ভারতের স্টার্টআপ (startup) ব্যবসা সংক্রান্ত নীতিগুলিকে মান্যতা দিয়ে চুক্তির অন্তর্ভুক্ত করা হয়। বুধবারই বৈঠক শেষে ভারতে ফেরেন জয়শঙ্কর।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...