Thursday, June 25, 2026

বালোচ হামলায় নিহত ৪! স্কুলবাসে বিস্ফোরণে পাক নিশানায় ভারত, পাল্টা দিল বিদেশমন্ত্রক

Date:

Share post:

বালোচ জঙ্গিদের নিশানায় এবার পাকিস্তানের স্কুল পড়ুয়ারা। সেনা সম্পর্কিত সব ক্ষেত্রকেই যে বালোচের স্বাধীনতাকামী জঙ্গিরা নিশানা করতে চলেছে, কার্যত এই বার্তাই বুধবারের হামলায় দিতে চেয়েছে বালোচ (Balochistan) জঙ্গিরা। যদিও হামলার পরেই নিজের দেশের সমস্যাকে ভারতের ঘাড়ে ঠেলার চেষ্টা করেছে পাকিস্তানের শাহবাজ (Shahbaz Sharif) সরকার। পাল্টা ভারতের বিদেশ মন্ত্রকের (MEA) তরফে সেই দাবিকে অবান্তর বলে উড়িয়ে দেওয়া হয়েছে।

বুধবার ভোরে পাকিস্তানের বালুচিস্তান (Balochistan) এলাকার দক্ষিণ-পশ্চিমের কুজদার জেলায় জঙ্গি হামলার ঘটনা ঘটে। আর্মি পাবলিক স্কুলের একটি স্কুল বাসে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই স্কুল পড়ুয়া ও বাসের চালক ও সহকারীর। ঘটনার সময়ে বাসটিতে ৪৬ জন স্কুল পড়ুয়া ছিল। বাসটিতে আইইডি (EID) বিস্ফোরণ ঘটানো হয়। ফলে বিস্ফোরণে আহতের সংখ্যা অন্তত ৩৮। সকলেই স্কুল পড়ুয়া।

এই হামলার পরে কোনও জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেনি। তারপরই কার্যত ভারতের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা করে পাকিস্তান। ভারতের ছদ্ম নাশকতামূলক হামলাকে এই হামলার জন্য দায়ী করা হয়। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shahbaz Sharif) দাবি করেন, ভারতের মদতপুষ্ট জঙ্গিরা এই হামলার পিছনে দায়ী। কার্যত বালোচ জঙ্গিদের ভারতের মদতপুষ্ট বলে অভিযোগ করার চেষ্টা চালায় পাকিস্তান।

পাকিস্তানের পক্ষ থেকে এই অভিযোগ তোলার পরই সরব ভারতের বিদেশমন্ত্রক (MEA)। মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের পক্ষ থেকে একটি বিবৃতিতে দাবি করা হয়, কুজদারের হামলার সঙ্গে কোনওভাবে ভারত যুক্ত নয়। পাকিস্তানের এই ভিত্তিহীন দাবিকে ভারত সরাসরি নাকচ করছে। এই ধরনের সব হামলায় প্রাণ হারানোদের প্রতি ভারতের সমবেদনা রয়েছে। তবে সন্ত্রাসবাদ সমর্থক হিসাবে পাকিস্তানের প্রতি গোটা বিশ্বের যে মনোভাব, তাকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই চেষ্টা জারি রেখেছে তারা। সব আভ্যন্তরীণ বিষয়ে ভারতকে দায়ী করা পাকিস্তানের দ্বিতীয় পন্থা হয়ে দাঁড়িয়েছে।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...