Sunday, April 5, 2026

স্ত্রীর হাতে খুন তৃণমূল নেতা! চাঞ্চল্য আরামবাগে

Date:

Share post:

বাথরুম থেকে উদ্ধার হল তৃণমূল (TMC) শ্রমিক সংগঠনের নেতার রক্তাক্ত দেহ! ঘটনার জেরে আরামবাগের বাসুদেবপুর এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান তৃণমূল কংগ্রেস পরিচালিত টোটো ইউনিয়নের সম্পাদক ফায়েজউদ্দিন খানের (Fawejuddin Khan) মৃত্যুতে ওই ব্যক্তির দ্বিতীয় স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

বুধবার সকালে পুলিশ আরামবাগের বাসুদেবপুর এলাকায় ওই তৃণমূল নেতার ভাড়া বাড়ির বাথরুম থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। মৃতের পরিবারসুত্রে দাবী, আরামবাগেরই তিরোল দাদনপুর গ্রামের বাসিন্দা ফায়েজের সঙ্গে প্রায় বছর খানেক আগে বিয়ে হয়েছিল রেশমা খাতুনের। তিনি ছিলেন মৃতের দ্বিতীয় স্ত্রী। অভিযোগ, বিয়ের পর থেকেই দ্বিতীয় স্ত্রী তৃণমূল নেতাকে দেশের বাড়ি ছেড়ে আরামবাগ শহরে বসবাসের জন্য চাপ দিচ্ছিলেন। সেই মতো গত চার দিন আগে আরামবাগ শহরের বাসুদেবপুর এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেন দুজনে। পরিবারের দাবি, দাম্পত্য অশান্তির জন্য দ্বিতীয় স্ত্রী-ই ফায়েজউদ্দিনকে খুন করেছেন। অভিযোগের ভিত্তিতে রেশমাকে আটক করেছে পুলিশ।

 

Related articles

গঙ্গায় জমি-বাড়ি-জীবন: ভাঙনে নীরব কেন্দ্র, শাহর জবাব দাবি মমতার

মুর্শিদাবাদ মালদহের একটা বড় অংশ প্রতিবছর চলে যায় গঙ্গা গর্ভে। যে নদীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের সরকারের বাংলার সেই...

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...

হার্টফুলনেস মেডিটেশন সেন্টারে গানের সুরে একাত্ম ধ্যানের গভীরতা

জীবনে ভালো থাকতে গেলে হৃদয়ে প্রশান্তি আর অন্তরের অন্তস্থলে নিমজ্জিত গভীরতাকে স্পর্শ করতে হয়। কাজটা সহজ নয়, আবার...

গোবিন্দভোগ রফতানিতে কেন্দ্রের নিষেধাজ্ঞা: রায়না থেকে তোপ অভিষেকের

বাংলার কৃষিজীবী মানুষের জন্য যেখানে প্রতিটি ধাপে একের পর এক সহায়ক প্রকল্প ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,...