Saturday, April 4, 2026

সুপ্রিম পর্যবেক্ষণের পরেই সব মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে তোলা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার

Date:

Share post:

আর জি কর নিয়ে মামলার শুনানিতে মঙ্গলবার হাসপাতালে সিভিক ভলেন্টিয়ার (Civic Volunteer) মোতায়েন নিয়ে প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট (Supreme Court)। এর পরেই বৃহস্পতিবার সব মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (Medical College and Hospital) থেকে সিভিক ভলান্টিযার তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য ও কলকাতা পুলিশ।

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পরেই রাজ্য পুলিশের তরফে সব জেলা পুলিশ সুপার এবং কমিশনারেটের কমিশনারদের কাছে তাঁদের জেলা এবং কমিশনারেটের সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে, স্কুল এবং স্পর্শকাতর জায়গায় কত সিভিক পুলিশ মোতায়েন তার হিসেব চাওয়া হল।

আর জি কর মামলার ষষ্ঠ শুনানিতে প্রধান বিচারপতির (CJI) রাজ্যকে নির্দেশ দিয়েছিলেন স্পর্শকাতর এলাকা (sensitive area) যেমন হাসপাতাল, স্কুল, থানা থেকে সিভিক ভলেন্টিয়ারদের সরিয়ে নিতে। সেই মর্মে হলফনামাও পেশ করতে বলা হয়েছে। পরবর্তী সুপ্রিম শুনানির আগেই তাই রাজ্য জুড়ে সুপ্রিম নির্দেশ পালনের প্রস্তুতি। হাসপাতাল ও মেডিক্যাল কলেজ গুলি থেকে সিভিক ভলেন্টিয়ারদের (civic volunteer) তুলে নিয়ে সেখানে রাজ্য পুলিশ মোতায়েনেরই প্রস্তুতি শুরু হয়েছে রাজ্যজুড়ে।

Related articles

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...